অপরাধে কোনো লিঙ্গভেদ নেই
ইউরোপের সবচেয়ে দাগি পলাতক আসামিদের ধরতে ইউরোপীয় ইউনিয়নের আইনপ্রয়োগকারী সংস্থা (ইইউ) সম্প্রতি একটা অভিনব প্রচারণা শুরু করেছে। এতে ওই নারী আসামিদের বলা হয়েছে, তারা গুরুতর অপরাধে অভিযুক্ত এবং তারা পুরুষদের মতো অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।
এর মধ্যেই ইউরোপোলের ওয়েবসাইটে ২১ পলাতক আসামিকে দেখানো হয়েছে। তাদের মধ্যে ১৮ জন নারী এবং তিনজন পুরুষ। ওই ওয়েবসাইটে ঢুকলে গেলে যাবে, আসামিদের মুখ মুখোশে ঢাকা। আসামিদের ছবিতে ক্লিক করলেই তারা কী কী অপরাধে অভিযুক্ত, সেটি দেখা যাবে। এবং নিচের দিকে স্ক্রল করলেই তাদের পরিচয়সহ তার চেহারা দেখা যাবে। তবে মুখোশ থাকা অবস্থায় তাদের মধ্যে নারী-পুরুষ আলাদা করার কোনো উপায় নেই।
এই আসামিদের মধ্যে একজন এলিনা পুজেরিবিচ যিনি ৯ রুশ তরুণীকে স্পেনে পাচার এবং তাদের যৌন কাজে বাধ্য করেছিলেন। এ ছাড়াও কেউ কেউ খুনসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড অভিযুক্ত।
ইউরোপোল থেকে বলা হয়েছে, এই নারীরা পুরুষের মতোই নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, তাই মুখোশের আড়ালে রাখা করা হয়েছে। কারণ অপরাধীর কোনো লিঙ্গ ভেদ নেই। এই নারীরা গুরুতর অপরাধী হলেও পরিসংখ্যান অনুযায়ী, পুরুষের মাধ্যমেই গুরুতর অপরাধ সংঘটিত হয়েছে বা হচ্ছে।
গুরুতর অপরাধের ক্ষেত্রে ব্রিটিশ সরকার পরিচালিত নারীদের নিয়ে সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, কোন দলগত অপরাধের কর্মকাণ্ডে পুরুষেরাই আধিপত্য বিস্তার করে।
ইউরোপোলের মুখপাত্র ক্লেয়ার বলেছেন, এই প্রচারণার মাধ্যমে দ্রুত সময়ের মাধ্যমে পলাতক আসামিদের খুঁজে বের করা যাবে বলে আশা করা যায়। তিনি বলেন, আমরা মূলত দেখাতে চেয়েছি, পুরুষের মতো নারীরাও অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হতে পারে।