অবশেষে ব্ল্যাজিওর প্রতি সমর্থন গভর্নরের

নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর আন্দ্রে ক্রুমো অবশেষে নিউইয়র্ক নগরের আসন্ন মেয়র নির্বাচনে বিল ডি ব্ল্যাজিওর প্রতি সমর্থন জানিয়েছেন। ১৮ সেপ্টেম্বর তিনি দ্বিতীয় মেয়াদে দলীয় প্রার্থী হিসেবে ব্ল্যাজিওর প্রতি সমর্থন দেন। ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রাথমিক নির্বাচনে ব্লাজিও তাঁর দলীয় প্রতিদ্বন্দ্বীকে
বিপুল ভোটে হারিয়ে মেয়র পদে
দ্বিতীয় মেয়াদে প্রার্থী হওয়ার যোগ্যতা অর্জন করেন।
উল্লেখ্য, গভর্নর আন্দ্রে ক্রুমো ও মেয়র বিল ডি ব্ল্যাজিও উভয়ই ডেমোক্রেটিক পার্টির সামনের সারির নেতা। তবে অনেকের মতে উভয়ের মধ্যে ব্যক্তিত্বের টানাপোড়েন রয়েছে। মাত্র এক সপ্তাহ আগেও গভর্নর দ্বিতীয় মেয়াদে মেয়র পদে প্রার্থী হিসেবে ব্ল্যাজিওকে সমর্থন করবেন না বলে জানিয়েছিলেন। বিলম্বে হলেও গভর্নর প্রথম মেয়রের দ্বিতীয় মেয়াদে প্রতিদ্বন্দ্বিতার প্রতি প্রকাশ্য সমর্থন জানালেন।
টিভি অনুষ্ঠান ‘ব্রেইন লিহার শো’তে গভর্নর বলেন, ‘আমি ডেমোক্র্যাট। আমি ডেমোক্র্যাটদের সমর্থন করি এবং সাধারণ (নগর) নির্বাচনে আমি মেয়র ডি ব্ল্যাজিকে সমর্থন জানাই।’
গভর্নর বলেন, নিউইয়র্ককে সেবা দেওয়ার ক্ষেত্রে এই প্রতিদ্বন্দ্বিতায়
তিনি (ব্ল্যাজিও) উত্তম ব্যক্তি বলে আমি মনে করি।
ব্ল্যাজিও আসছে নভেম্বর নিউইয়র্ক নগরের স্ট্যাটন আইল্যান্ডের বাসিন্দা রিপাবলিকান দলীয় প্রার্থী নিকোল মিলোটাকিসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন।