অবসরের পর যেসব স্টেট বেছে নিচ্ছেন অনেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমেরিকার অবসরপ্রাপ্ত মানুষ তার জীবনের স্বর্ণালি দিনগুলো নির্ভাবনায়, শান্তিতে কাটাতে অনেক সময়ই হুটহাট করে নতুন কোনো নিরিবিলি স্থানে মুভ করে। যা সব সময়ই ভালো সিদ্ধান্ত হয় তেমন নয়। ইউনাইটেড ভ্যান লাইনসের একটি জরিপে দেখা গেছে, প্রায় ৬৭% নিউজার্সির অধিবাসী অবসর নেওয়ার পর মুভ করে অন্যত্র চলে গেছে। স্থানান্তরের এই সংস্থাটি গত বছর ৩০ নভেম্বর নাগাদ প্রায় ২৭ হাজার গ্রাহককে স্থানান্তরিত করেছে বলে জানা যায়।
জরিপে দেখা যাচ্ছে, নিউজার্সি হচ্ছে শেষস্থান যেখানে লোকেরা তাদের সোনালি বছরগুলো কাটানো সমীচীন মনে করে না। এই এক-তৃতীয়াংশ মানুষের প্যাকআপ করে নিউজার্সি ছেড়ে অন্যত্র যাওয়ার সিদ্ধান্তের একটি প্রাথমিক কারণ হলো তাদের অবসরকালীন আয় ব্যয়ের সামঞ্জস্য না হওয়া।
সব মিলিয়ে, ইউনাইটেড ভ্যান গার্ডেন স্টেটে মোট ৪,৪৩০টি শিপমেন্ট করেছে। এর মধ্যে ২৯৫৯টি শিপমেন্ট স্টেটের বাইরে পাঠানো হয়েছিল। মেইন ও কানেকটিকাটসহ এই শীর্ষ তিন স্টেটের লোকজনও অবসর গ্রহণের পর দূরে চলে যাচ্ছে। অন্যদিকে, উষ্ণ এলাকা হলো অবসর জীবন কাটানোর জন্য একটি উল্লেখযোগ্য গন্তব্য।

২০১৮ সালে নিউ মেক্সিকোতে স্থানান্তরিত ১০ জনের ৪ জনেরও বেশি লোক জানান, মুভ করার একটি শীর্ষ কারণই ছিল অবসরগ্রহণ। কম খরচে জীবনযাপনের সুযোগের বিচারে ফ্লোরিডা দ্বিতীয় আর অ্যারিজোনা ছিল তৃতীয় স্থানে।
বিভিন্ন কারণে মানুষ অবসর গ্রহণ করার পর স্থানান্তর চান। এর প্রধান কারণ হলো তাদের সঞ্চয় এবং সোশ্যাল সিকিউরিটির চেকের মধ্যে সামঞ্জস্য রাখা। যাতে তারা চলতে পারেন। ক্যালিফোর্নিয়ার সান লুয়েস বেটার বিজনেস ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের সিপিএ এবং অংশীদার ড্যান হেরন বলেন, “জীবনযাত্রার খরচ হলো একটি মূল কারণ। আমরা তাদের বাজেট দেখেছি। তারা কত খরচ করে এবং কীভাবে কতক্ষণ তারা এর ওপর ভরসা করে চলতে পারে।”এর অর্থ হাউজিং, চিকিৎসা খরচ এবং আরও অনেক কিছু খরচের একটি পরীক্ষা করা।
হ্যারন বলেন, “তার অনেক ক্লায়েন্ট তাদের কর্মজীবনের শেষপর্যায়ে এসে তার কাছে ব্যয়বহুল ক্যালিফোর্নিয়া স্টেট ছেড়ে অন্যত্র যাওয়ার বিষয়ে মতামত জানতে চান। তাদের ডেসটিনেশন হলো অ্যারিজোনা, কলোরাডো বা ওরেগন।
গোল্ডেন স্টেট ছেড়ে যাওয়ার কারণগুলোর আরেকটি হলো ট্যাক্সের উচ্চ রেট। ট্যাক্স ফাউন্ডেশনের মতে, ক্যালিফোর্নিয়া হলো একটি উচ্চহারে ব্যক্তিগত ট্যাক্স প্রদানের স্টেট। সেখানে ট্যাক্সের হার ওরেগন, কলোরাডো এবং অ্যারিজোনায় প্রায় অর্ধেক পরিমাণ।

অবসরকালে নতুন গন্তব্য নির্ধারণ করার আর একটি বিবেচনা হলো অবসরকালীন আয়। কলোরাডো, কানেকটিকাট, কানসাস, মিনেসোটা, মিজৌরি, মনটানা, নেব্রাস্কা, নিউ মেক্সিকো, নর্থ ডাকোটা, রোড আইল্যান্ড, উটাহ এবং ভারমন্টসহ ১৩টি রাজ্যের ট্যাক্স ও সোশ্যাল সিকিউরিটির আয়। সামাজিক অন্যান্য আরও অনেক খরচ ব্যক্তির বাজেটকে কীভাবে প্রভাবিত করতে পারে সে চিন্তাও মুভ করার আগে মাথায় রাখতে হবে।

নিউজার্সিবাসীদের স্টেট ত্যাগ করার প্রধান কারণ হলো সম্পত্তির ওপর আরোপিত উচ্চহারের ট্যাক্স। যা আমেরিকার অন্যান্য অনেক স্টেটের তুলনায় বেশি। ট্যাক্স ফাউন্ডেশন অনুসারে কার্যকর সম্পত্তি ট্যাক্সের হার হলো ২.১৩%, এটা দেশের সর্বোচ্চ হার। গার্ডেন স্টেটে ব্যক্তিগত ট্যাক্স রেটেও রয়েছে অনেক উচ্চহার। ৫ মিলিয়ন ডলারের ওপর আয় হলেই ১০.৭৫% হারে ট্যাক্স পরিশোধ করতে হয়। “অনেকগুলো জায়গা আছে যেখানে আয়ের ওপর ট্যাক্স না ধরে সম্পত্তির ওপর উচ্চ ট্যাক্স ধার্য করে থাকে, তাই আমাদের অবশ্যই মুভ করার আগে এসব বিষয় বিবেচনায় আনতে হবে”, বলেন হ্যারন।

ব্যয় একটি গুরুত্বপূর্ণ কারণ হলেও অবসর গ্রহণের পর মুভ করার সিদ্ধান্ত নেওয়ার সময় কতগুলো বিষয় বিবেচনায় রাখতে হবে।হ্যারন বলেন, “আগে আপনি আপনার নেটওয়ার্ক খুঁজুন। সম্ভবত আপনি মুভ করার মতো সামর্থ্য রাখেন, কিন্তু আপনি আসলেই কী পরিবার, বন্ধুবান্ধব রেখে নতুন এক জায়গায় যেতে চান?কারণ পরিবার এবং বন্ধুদের কাছ থেকে দূরে সরে যাওয়ার পর এর একটি মানসিক প্রভাব কিন্তু রয়েছে। তা ছাড়া জরুরি পরিস্থিতিতে সেখানে আপনার পাশে দাঁড়াবার মতো কেউ আছে কিনা সেটাও ভাবুন। মুভ করার আগে আপনার কাঙ্ক্ষিত স্থানটিতে একটু দীর্ঘ সময় নিয়ে বাস করে, ঘুরেফিরে দেখুন। আপনি কোস্টারিকার জন্য যুক্তরাষ্ট্র বা হনলুলুর জন্য সেন্ট লুইস ছেড়ে যাচ্ছেন, আপনাকে অন্তত আপনার ডেসটিনেশন সম্পর্কে খুব স্বচ্ছ একটা ধারণা রাখতে হবে।হুট করে কোথাও মুভ করা কোনো কাজের কথা না। আপনার আর্থিক উপদেষ্টার সঙ্গে কথা বলুন। আপনার এই পদক্ষেপটি অর্থনৈতিকভাবে সঠিক কিনা তা নিশ্চিত করার পাশাপাশি, আপনার এস্টেট পরিকল্পনা বা সম্পত্তির উইলটিও যথেষ্ট চিন্তাভাবনা করে তৈরি করে যেতে হবে, যাতে আপনার বেনিফিসিয়ারীরা এই সব বিষয়গুলো সম্পর্কে অবগত থাকে।