অভিনন্দিত হলেন সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক
সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক

আমেরিকার নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে সম্প্রতি সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের ‘ত্রি-বার্ষিক সম্মেলন-২০১৮’ অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে নির্বাচিত নতুন কমিটির সভাপতি শামসুল ইসলাম শাহজাহান ও সাধারণ সম্পাদক কুতুবউদ্‌দীন এমরানকে সাউথ জার্সিতে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।
অভিনন্দন জ্ঞাপনকারী বাংলাদেশ কমিউনিটির নেতারা হলেন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সাব্বির হোসেন ভূঁইয়া, সাবেক সভাপতি সেলিম সুলতান ও সাবেক সাধারণ সম্পাদক শহীদ খান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, অ্যাসাল নিউ জার্সি চ্যাপ্টারের সভাপতি ফারুক হোসেন, বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের সভাপতি কাজী লিটন ও সাধারণ সম্পাদক ফারুক তালুকদার, বাংলাদেশ আমেরিকান রিপাবলিকান দলের সহসভাপতি রওশন উদ্‌দীন এবং আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাবের সদস্য সুব্রত চৌধুরী।
ওয়েস্ট আটলান্টিক সিটির ‘ওহ সেন্ট জোসেফ রিসোর্ট হোটেল’-এ অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদ ও বিশেষ বক্তা ছিলেন সাংগঠনিক সম্পাদক মহিউদ্‌দীন দেওয়ান। সম্মেলনে ড. সিদ্দিকুর রহমান সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের নতুন সভাপতি হিসেবে শামসুল ইসলাম শাহজাহান ও সাধারণ সম্পাদক হিসেবে কুতুবউদ্‌দীন এমরানের নাম ঘোষণা করেন।