প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খ্যাতিমান অস্ট্রেলীয় অভিনেতা রড টেইলর (৮৪) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে মারা গেছেন। তিনি ১৯৬৩ সালে আলফ্রেড হিচককের নির্মিত আলোচিত চলচ্চিত্র দ্য বার্ডস-এ অভিনয় করেছিলেন। পরিবারের সদস্যদের সান্নিধ্যে টেইলরের স্বাভাবিক মৃত্যু হয়েছে। দ্য টাইম মেশিন ও দ্য ট্রেন রবার্স নামের ছবিগুলোও তাঁকে খ্যাতি দিয়েছে। সম্প্রতি তিনি ইনগ্লোরিয়াস বাস্টার্ডস ছবিতে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের চরিত্রে অভিনয় করেন।
এএফপি