অভিবাসন নিয়ন্ত্রণে দুর্বল হবে সোশ্যাল সিকিউরিটি
প্রেসিডেন্ট হাজার হাজার অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করা এবং বৈধ অভিবাসন নিয়ন্ত্রণ করার প্রস্তাব করেছেন। প্রেসিডেন্টের এমন আক্রমণাত্মক মনোভাবের মধ্যেই উত্তেজনাপূর্ণ বিতর্ক সৃষ্টি করেছে। কিন্তু সে আলোচনায় একটি গুরুত্বপূর্ণ বিষয় উপেক্ষিত রয়েছে, তা হলো অভিবাসন নিয়ন্ত্রিত হলে সোশ্যাল সিকিউরিটির ক্ষেত্রে দীর্ঘ মেয়াদে প্রভাব পড়বে।
‘আরবান ইনস্টিটিউট কলিগস ডামির কসিক অ্যান্ড রিচ জনসন’-এর নতুন গবেষণায় দেখা গেছে, স্থায়ী আবাসিক ভিসা সীমিত করার প্রস্তাব গৃহীত হলে ‘আনফান্ডেড’ (তহবিলে জমা দেওয়া হয়নি), এমন সোশ্যাল সিকিউরিটির দায় পরবর্তী ৭৫ বছরে ১.৫ ট্রিলিয়ন ডলার বা ১৩ শতাংশ বেড়ে যাবে। ধারণা করা হচ্ছে সোশ্যাল সিকিউরিটির তহবিল ২০৩৩-২০৩৪ সালের দিকে ফুরিয়ে যাবে।
রিপাবলিকান দলের সিনেটর টম কটন ও ডেভিড প্রুডু উত্থাপিত এ বিল গৃহীত হলে তা অনতিবিলম্বে গ্রিন কার্ড দেওয়ার হার ৪১ শতাংশ কমে যাবে। আর ১০ বছরের নতুন ভিসার সংখ্যা বর্তমানের তুলনায় অর্ধেক হয়ে যাবে। বর্তমানে প্রতি বছর প্রায় ১০ লাখ অভিবাসীকে স্থায়ী আবাসিক মর্যাদার ভিসা দেওয়া হয়। রেইস অ্যাক্ট নামক এ আইনে ভিসা লটারির অবসান ঘটবে, যার অধীনে প্রতি বছর ৫০ হাজার অভিবাসীকে আমেরিকায় আসার সুযোগ পেতেন। একই আইনে ভিসা প্রদানে কম বয়সী এবং ভালো শিক্ষিত কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে।
এ গবেষণায় বলা হয়, আমেরিকায় বৈধ স্থায়ী অভিবাসীদের সংখ্যা বার্ষিক আট লাখ থেকে কমে চার লাখে দাঁড়াবে। ‘রেইজ অ্যাক্ট’–এর কারণে আমেরিকায় জন্ম নেওয়া কর্মজীবীদের সংখ্যা স্থিতিশীল থাকলেও কর্মজীবীদের সংখ্যা ২০৩০ সালের মধ্যে ২০ লাখ, ২০৫০ সালের মধ্যে ৬০ লাখ এবং ২০৭০ সালের মধ্যে ৮০ লাখ হ্রাস পাবে। আর কম কর্মী মানেই বার্ষিক রাজস্ব হ্রাস। অভিবাসী কর্মীদের আগমনে বাধা দেওয়া হলে অবসরপ্রাপ্তদের সংখ্যা হ্রাস পেলেও সোশ্যাল সিকিউরিটিতে বড় ধরনের টান পড়বে। অবসরপ্রাপ্তদের সোশ্যাল সিকিউরিটি বাবদ দেওয়া সুবিধার পরিমাণও হ্রাস পাবে।
বর্তমানে আবাসিক মর্যাদাপ্রাপ্তদের দুই-তৃতীয়াংশ আমেরিকার নাগরিক কিংবা বৈধ বাসিন্দাদের আত্মীয়স্বজন। এদের মধ্যে অনেক দক্ষ কর্মী রয়েছেন। কমবয়সী উচ্চ শিক্ষিত অভিবাসীদের সংখ্যা বাড়িয়ে ‘রেইজ অ্যাক্ট’ কম বয়সী বাসিন্দাদের গড় আয় বাড়াবে। এর ফলে বার্ষিক রাজস্ব আয় বিপুলভাবে কমে যাবে।
ডামির ও রিচের ধারণা বার্ষিক রাজস্ব আয় হতে সোশ্যাল সিকিউরিটিতে আসা তহবিল ২০২০ সালের মধ্যে ০.৮ শতাংশ, ২০৩০ সালের মধ্যে ২.৩ শতাংশ এবং ২০৭০ সালের মধ্যে ৮ শতাংশ হ্রাস পাবে। তবে ২০৫০ সালের আগে অবসরপ্রাপ্ত আর্থিক সুবিধার পরিমাণ তেমন কমবে না।