অভিবাসন বাস্তবতা নিয়ে সেমিনার ১৫ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমেরিকার বিরাজমান অভিবাসন বাস্তবতা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হচ্ছে ১৫ অক্টোবর। নিউইয়র্কের জ্যাকসন হাইটসের মেজবান রেস্টুরেন্টে সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে অনুষ্ঠেয় এ সেমিনারে উপস্থিত থাকবেন বিশিষ্ট আইনজীবী মেরি এস পনিস্ট। আমেরিকা থেকে অভিবাসন আইনে বহিষ্কার, সীমান্তে গ্রেপ্তার, আশ্রয়, চাকরির মাধ্যমে অভিবাসন, নিয়মিত সব অভিবাসন আইন নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। 

অভিজ্ঞ আইনজীবী মেরি এস পনিস্ট উপস্থিত দর্শক শ্রোতাদের অভিবাসন বিষয়ের প্রশ্নের জবাব দেবেন এবং কঠিন এ সময়ে করণীয় নিয়ে পরামর্শ প্রদান করবেন। অভিবাসন বিষয়ক এ সেমিনারের সমন্বয় করছেন কমিউনিটি অ্যাকটিভিস্ট মার্শাল মুরাদ। সেমিনারটি সবার জন্য উন্মুক্ত এবং কোনো আগাম নিবন্ধন ছাড়াই যে কেউ যোগ দিতে পারবেন বলে সেমিনারের সমন্বয়ক মার্শাল মুরাদ প্রথম আলোকে জানিয়েছেন।