অভিবাসীদের অধিকার প্রতিষ্ঠায় মূলধারায় জোরালো অবস্থান নিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাসালের বার্ষিক সম্মেলনে বাংলাদেশসহ সংগঠনের দক্ষিণ এশীয় নেতারা
অ্যাসালের বার্ষিক সম্মেলনে বাংলাদেশসহ সংগঠনের দক্ষিণ এশীয় নেতারা

নিউইয়র্কে অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবারের (অ্যাসাল) বার্ষিক সম্মেলনে বক্তারা বলেছেন, আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে সিনেট ও কংগ্রেসে ডেমোক্র্যাটদের বিজয় নিশ্চিত করতে হবে। এই বিজয়ের মাধ্যমে গণবিরোধী প্রশাসনকে হটিয়ে দিতে হবে। আমেরিকার মূল্যবোধ সমুন্নত রাখা, অভিবাসী কমিউনিটির অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় মূলধারায় আরও জোরালো অবস্থান নিতে হবে। কোন মানুষই যাতে বৈষম্যের শিকার না হয়, সে বিষয়েও সবাইকে সোচ্চার হতে হবে। 

বক্তারা বলেন, বাংলাদেশিসহ দক্ষিণ এশীয়রা যাতে বিদ্যমান সুযোগ-সুবিধা ভোগ করতে সক্ষম হন, সে লক্ষ্যে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। নতুন প্রজন্মের প্রত্যাশা পূরণেও উদ্যমী হতে হবে। যারা নাগরিকত্ব নিয়েছেন, তাদের সবাইকে ভোটার নিবন্ধনে সহায়তা করতে হবে।
‘সাউথ এশিয়ানস ইন আমেরিকা—উই আর স্ট্রংগার টুগেদার’-এই স্লোগানে ৯ ডিসেম্বর ম্যানহাটনের লোকাল ইউনিয়ন হলে বর্ণাঢ্য আয়োজন আর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় অ্যাসালের দশম বার্ষিক সম্মেলন। যুক্তরাষ্ট্রে মূলধারায় দক্ষিণ এশিয়ার ৮ দেশের অভিবাসীদের সংগঠন অ্যাসালের সম্মেলন বিকেল ৪টায় শুরু হয়ে রাত ১০টায় শেষ।
সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অ্যাসালের ন্যাশনাল প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাতা মাফ মিসবাহ উদ্দিন। উদ্বোধনী বক্তৃতায় তিনি অ্যাসালের প্রতিষ্ঠার প্রেক্ষাপট, লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি অভিবাসীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় মূলধারার রাজনীতিতে দক্ষিণ এশীয়দের অবস্থান আরও শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সম্মেলনে কনভেনশনে বিগত বছরের কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন অ্যাসালের ন্যাশনাল সেক্রেটারি এম করিম চৌধুরী। তিনি বলেন, শুধু দলীয়ভাবেই নয়, দক্ষিণ এশীয়দের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে যারাই কাজ করবে, তাদের সমর্থন দিয়ে যাবে অ্যাসাল। তিনি এ সময় অ্যাসালের ন্যাশনাল কমিটিসহ বিভিন্ন চ্যাপ্টারের কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দশম বার্ষিক সম্মেলন কমিটির চেয়ার ও অ্যাসালের লাইফ মেম্বার কৃষ রুদ্র। অনুষ্ঠানে কীনোট স্পিকার ছিলেন নিউইয়র্ক অঙ্গরাজ্য অ্যাসেম্বলির স্পিকার চার্ল ই হেস্টাই। উপস্থিত ছিলেন নিউইয়র্ক অঙ্গরাজ্য কম্পট্রোলার থমাস দিনাপলি, নিউইয়র্ক সিটি পাবলিক অ্যাডভোকেট ল্যাতিটিয়া টিশ জেমস, নিউইয়র্ক নগর কম্পট্রোলার স্কট স্ট্রিনজার, নিউইয়র্ক ডিস্ট্রিক্ট ১২ থেকে নির্বাচিত কংগ্রেসওম্যান ক্যারোলিন বি মেলোনি, নিউইয়র্ক ডিস্ট্রিক্ট ৩ থেকে নির্বাচিত কংগ্রেসম্যান থমাস সুয়াজি, কংগ্রেসওম্যান গ্রেস মেংয়ের প্রতিনিধি, নিউইয়র্ক স্টেট সিনেট ডিস্ট্রিক্ট ১৯-এর সিনেটর রেক্সনি পারসউদ, নিউইয়র্ক স্টেট সিনেট ডিস্ট্রিক্ট ২০-এর সিনেটর জেসে হ্যামিলটন, অ্যাসেম্বলিম্যান (ব্রঙ্কস) মাইকেল এ ব্লেক, অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৫১-এর অ্যাসেম্বলিম্যান ফেলিক্স ওটিজ, অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ২৪-এর অ্যাসেম্বলিম্যান ডেভিড ওয়েপ্রিন, অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ২৯-এর অ্যাসেম্বলিম্যান এলিসা এল হান্ডম্যান, অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৫৯-এর অ্যাসেম্বলিম্যান জেমিক উইলিয়ামস, অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৪৩-এর অ্যাসেম্বলিওম্যান ডায়না সি রিচার্ডসন, অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৫৬-এর অ্যাসেম্বলিওম্যান ট্রিমানী রাইট, ডিস্ট্রিক্ট ২৪-এর কাউন্সিলম্যান রোরি ল্যান্সম্যান, ডিস্ট্রিক্ট ২৩-এর কাউন্সিলম্যান ব্যারি গডেনচিক প্রমুখ।
কনভেনশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সেমিনার ও প্যানেলভিত্তিক আলোচনা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ‘দ্য ২০১৮ মিডটার্ম ইলেকশন-হোয়াট রোল উই প্লে’ শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নেন নিউজার্সির প্রসপেক্টপার্ক ব্যুরো মেয়র মোহাম্মদ টি খায়রুল্লাহ, হোলসেল অ্যান্ড ডিপার্টমেন্ট স্টোর ইউনিয়নের প্রেসিডেন্ট রিটেইল স্টুয়ার্ট এপিলবাম, কমিউনিকেশান ওয়ার্কার্স অব আমেরিকার লোকাল ১১৮০-এর প্রেসিডেন্ট আর্থার চ্যালোটিজ, নিউইয়র্ক স্টেট এএফএল-সিআইও কনসটিটিউন্সি গ্রুপস ডাইরেক্টর ফারিদ মিসিলেন ও অ্যাসাল-মিশিগান চ্যাপ্টারের পলিটিক্যাল ডিরেক্টর ইব্রাহিম আল জাহিম। প্যানেলে সঞ্চালকের দায়িত্বে ছিলেন অ্যাসাল মিশিগান চ্যাপ্টারের প্রেসিডেন্ট মো. রাব্বি আলম।
প্যানেল আলোচকেরা প্রেসিডেন্ট ট্রাম্পের গৃহীত নানা পদক্ষেপে দক্ষিণ এশীয়দের অভিবাসন ইস্যুসহ কমিউনিটির সার্বিক উন্নয়নে নানা পরামর্শ তুলে ধরেন। তারা বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুসলিম ও অভিবাসী বিরোধী বক্তব্য এবং গৃহীত পদক্ষেপে অভিবাসী কমিউনিটিতে আতঙ্ক বিরাজ করছে। এসব বক্তব্য এবং গৃহীত পদক্ষেপ আমেরিকার মূল্যবোধ ও মানবাধিকার পরিপন্থী। ভয় পেলে চলবে না, একে অন্যকে রক্ষা করতে হবে। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী বছরের নভেম্বরে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনে সিনেট ও কংগ্রেসে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা আনার মাধ্যমে গণবিরোধী ব্যক্তিদের প্রশাসন থেকে হটিয়ে দিতে হবে।
এ ছাড়া ‘দ্য চ্যালেঞ্জেস অ্যান্ড সিগনিফিকেন্স অব অর্গানাইজিং আওয়ার ইয়ুথ’ শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নেন এনওয়াইসি চ্যাপ্টারের কোয়ালিশন অব ব্ল্যাক ট্রেড ইউনিয়নিস্ট চার্লস জেনকিনস, লেবার কাউন্সিল ফর ল্যাটিন আমেরিকান অ্যাডভান্সমেন্ট এনওয়াইসি চ্যাপ্টারের প্রেসিডেন্ট এডওয়ার্ড রোজারিও, গভর্নরস সিনিয়র লিডারশিপ টিম এক্সিকিউটিভ চেম্বারের জেনিফার রাজকুমার ইএসকিউ, কুইন্স কাউন্টি ইয়াং ডেমোক্র্যাটসের ভাইস প্রেসিডেন্ট অ্যান্টনিও আলফান্সো, কাউন্সিলম্যান ডোনোভান রিসার্ডসের এক্সিকিউটিভ অ্যাসিসটেন্স মালিক স্যান্ডার্স এবং নিউইয়র্ক স্টেট সিনেট ডিস্ট্রিক্ট ১৯-এর সিনেটর জেমস স্যান্ডার্সের ইকোনমিক ডেভেলপমেন্ট ডাইরেক্টর ল্যাটিয়া ব্যাঞ্জামিন। সঞ্চালকের দায়িত্বে ছিলেন অ্যাসালের ন্যাশনাল অ্যাসোসিয়েট পলিটিক্যাল ডিরেক্টর জামিলা এ উদ্দিন।
অনুষ্ঠানে অ্যাসালের প্রেসিডেন্ট মাফ মিসবাহ বলেন, আমেরিকায় দক্ষিণ এশীয় শ্রমিকসহ অভিবাসীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে ২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকে নিরন্তর কাজ করে যাচ্ছে। তিনি বলেন, শুধু নিজেদের মধ্যে আবদ্ধ থাকলে চলবে না। নিজেদের অধিকার আদায়ে আরও বেশি সক্রিয় হতে হবে। প্রতিবেশীসহ ভিন্ন ভাষা-ভাষী, জাতি-ধর্ম-বর্ণের মানুষের সঙ্গেও মিশতে হবে। সদ্য সমাপ্ত এই নির্বাচনে ডেমোক্র্যাটদের বিজয়ী করতে অ্যাসাল বলিষ্ঠ ভূমিকা পালন করেছে।
সম্মেলনে বক্তারা অ্যাসালের বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসাসহ সদ্য সমাপ্ত নির্বাচন এবং মধ্যবর্তী নির্বাচন নিয়ে কথা বলেন। বক্তারা দক্ষিণ এশীয়দের স্বার্থে অ্যাসালের উন্নয়নমূলক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার ব্যাপারে উৎসাহ দেন। তাঁরা সব সময় অভিবাসীদের পাশে থাকার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন। তাঁরা বলেন, আমেরিকার অর্থনীতি ও রাজনীতিতে দক্ষিণ এশীয়রা যেভাবে এগিয়ে যাচ্ছে, ভবিষ্যতে তারাই হবেন হবেন অনেক কিছুর নিয়ন্ত্রক শক্তি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন নিউইয়র্ক অঙ্গরাজ্যের এএফএল-সিআইও সেক্রেটারি-ট্রেজারার এবং এনওয়াইসি চ্যাপ্টারের কোয়ালিশন অব ব্ল্যাক ট্রেড ইউনিয়নিস্টস প্রেসিডেন্ট টেরেন্স মেলভিন, এএফএসসিএমই ডিস্ট্রিক্ট কাউন্সিল-৩৭ এবং লোকাল ১৫৪৯-এর প্রেসিডেন্ট এডওয়ার্ড রদ্রিগেজ ও অ্যাসালের প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ ট্রেজারার আহমেদ শাকির প্রমুখ।
অনুষ্ঠানে ‘পাবলিক স্কয়ারি: স্পিক ইউর মাইন্ড’ শীর্ষক পবে অ্যাসালের ব্রুকলিন চ্যাপ্টারের প্রেসিডেন্ট ডা. মুজিবুর রহমান মজুমদার বক্তৃতা করেন। সঞ্চালকের দায়িত্বে ছিলেন অ্যাসালের কুইন্স চ্যাপ্টারের এক্সিকিউটিভ ডাইরেক্টর মো. সাবুল উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন ড. পেরি পিঙ্কেল, অ্যাসাল এনজে সেক্রেটারি ছিটু প্যাটেল, ভাইস প্রেসিডেন্ট আবদুর রফিক। ধন্যবাদ জ্ঞাপন করেন অ্যাসালের ন্যাশনাল করেসপনডেন্ট সেক্রেটারি জেড মাতালান। সম্মেলনের শুরুতে শপথ বাক্য পাঠ করান অ্যাসাল স্ট্যাটেন আইল্যান্ড চ্যাপ্টারের ইয়ুথ কমিটির ফাতিন ইসতিয়াক। অভ্যর্থনায় ছিলেন রিসিপশন কমিটির চেয়ার ও অ্যাসালের স্ট্যাটেন আইল্যান্ড চ্যাপ্টারের প্রেসিডেন্ট ড. নিথিয়া চ্যাটার্জি। নিবন্ধনের দায়িত্বে ছিলেন কমিটির চেয়ার মোশাররফ চৌধুরী। অন্যান্য দায়িত্বে ছিলেন মাসুদ রহমান, আনোয়ার উদ্দিন এবং অ্যাশলি রাজাকারুনাসহ অ্যাসালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
সম্মেলন উপলক্ষে ‘অ্যাসাল-ইজ অব দ্য কমিউনিটি অ্যান্ড ফর দ্য কমিউনিটি’ নামের তথ্য সমৃদ্ধ একটি বিশেষ জার্নাল প্রকাশ করা হয়। সম্মেলনে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রে নানা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় স্টেট ও সিটি গভর্নমেন্ট এবং অ্যাসাল-এর পক্ষ থেকে গুণীজনদের সম্মাননা দেওয়া হয়। অ্যাওয়ার্ড তুলে দেন অ্যাসালের প্রেসিডেন্ট মাফ মিসবাহ উদ্দিন। এ সময় অ্যাসালের ন্যাশনাল কমিটিসহ সংগঠনের বিভিন্ন চ্যাপ্টারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শ্রমিকদের স্বার্থ রক্ষা ও মূলধারাসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ স্টেট ও সিটি গভর্নমেন্টের পক্ষ থেকে অ্যাসালকে প্রক্লেমেশন ও সাইটেশন দেওয়া হয়।