অভিবাসীদের আশ্রয়দাতা নগর কর্তৃপক্ষকে হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিবাসীদের আশ্রয়দানকারী নিউইয়র্কসহ আমেরিকার চারটি নগর ও একটি কাউন্টি আইন লঙ্ঘন করছে বলে অভিযোগ তুলেছে আমেরিকার কেন্দ্রীয় বিচার মন্ত্রণালয়। এই চারটি নগর হলো শিকাগো, নিউ অরলিন্স, নিউইয়র্ক, ফিলাডেলফিয়া ও ইলিনয়ের কুক কাউন্টি।

বিচার মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, তাঁরা প্রাথমিক পর্যবেক্ষণে দেখেছেন, এসব নগর ও কাউন্টির কর্তৃপক্ষ অভিবাসন কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা না করে এতৎসংক্রান্ত ফেডারেল আইন লঙ্ঘন করছে।
বিচার মন্ত্রণালয়ের মুখপাত্র অভিযোগ করেন, অভিবাসন কর্তৃপক্ষের সঙ্গে প্রত্যাশিত যোগাযোগ না করে তাঁরা তাঁদের নগর ও কাউন্টির জন্য কেন্দ্রীয় সরকার থেকে দেওয়া আর্থিক তহবিলকে ঝুঁকির মুখে ফেলছেন, যে অর্থের পরিমাণ ৮৩ লাখ মার্কিন ডলারের বেশি।
অ্যাটর্নি জেনারেল জেফ সেশন্স বলেন, অভিবাসীদের তথাকথিত নিরাপদ অভয়াশ্রম নীতি আইন মান্যকারী নাগরিকদের থেকে বিদেশি অপরাধীদের আশ্রয়দানের বিষয়টি বেশি গুরুত্ব পাচ্ছে। অভিবাসন আইন সংস্কার করার জন্যও জেফ সেশন্স কংগ্রেসের প্রতি আহ্বান জানান।
গত মাসে প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন নীতির আওতায় ওয়াশিংটন, নিউইয়র্ক, বাল্টিমোর ও লস অ্যাঞ্জেলেস নগর থেকে শত শত অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়।
নিউইয়র্ক নগরীর মেয়র বিল ডি ব্ল্যাজিও এই পদক্ষেপের ব্যাপারে তাৎক্ষণিক কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন, ‘আমরা সম্পূর্ণরূপে আইন মেনে চলছি। নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগ সন্ত্রাস দমনবিরোধী তহবিলের অর্থ পাওয়ার যোগ্য। প্রেসিডেন্ট ট্রাম্প সে তহবিলে অর্থ পাঠানো বন্ধ করলে ভুলে যেতে হবে, ফেডারেল সরকার সে অর্থ দেয়। প্রেসিডেন্টের সঙ্গে আদালতে আমাদের সাক্ষাৎ হবে।’