অভিমান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজও আমি অন্তহীন বহমান তন্ময়ে তোমার,
আজও আমি ব্যাকুল নৈঃশব্দ্যের ফাঁকে পেতে তোমায়।
কথা ছিল কোন এক পূর্ণিমা রাতে, বাঁধব মোরা ঘর।
সংসার হোক, হোক প্রতিদিন দ্বন্দ্ব।
নিরবচ্ছিন্ন বনিবনা সেতো সাধারণের কাম্য!
বলেছিলে ছিলে তুমি কোন এক পূর্ণিমা রাতে,
হয়ে পুরোহিত উচ্চারিবে মন্ত্র এক একমনে ।
আজ ভুলে গেছ সবই|
বলেছিলে পুঁজিবে আমারে,
করি শুরু সায়াহ্নে, সমাপ্তি নিশি শেষে তার।
বলেছিলে আমি হব সরস্বতী, লক্ষ্মী কিংবা অন্নপূর্ণা তোমার।
সূর্যরে করে অর্পণ গঙ্গার জল,
আম্রপল্লবের পরে দেবে সিঁদুরের ফোঁটা ।
তোমার দৈন্যতায় সব আলাপন মুছে গেছে আজ,
সব স্মৃতি নিশ্চুপ, কিছু ঢাকা কুয়াশার চাদরে।
জাতক থেকে পৌড় সব,
ভালো থেকো মুনিয়া পাখি।
ভালো থেকো প্রিয় চ্যালা
ভালো থেকো চুইংগাম
আমার প্রিয় তক্ষক।