অভিযুক্ত জন অ্যাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘ সাধারণ পরিষদের সাবেক প্রেসিডেন্ট জন অ্যাশের বিরুদ্ধে ঘুষের মামলায় গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রে অভিযোগ গঠন করা হয়েছে। অ্যাশের বিরুদ্ধে চীনা একটি আবাসন ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ১৩ লাখ ডলারের বেশি ঘুষ নেওয়ার অভিযোগ তোলা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়, ২০১৩ সালের সেপ্টেম্বর থেকে ২০১৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত সাধারণ পরিষদের প্রেসিডেন্ট থাকা জন অ্যাশ চীনের ম্যাকাও উপদ্বীপে জাতিসংঘ কনফারেন্স সেন্টার নির্মাণের কাজ পাইয়ে দেওয়ার জন্য চীনের ওই নির্মাতা প্রতিষ্ঠান থেকে ঘুষ নিয়েছিলেন। সে সময় জাতিসংঘ মহাসচিবের কাছে দেওয়া একটি প্রতিবেদনে অ্যাশ বলেছিলেন, ম্যাকাও উপদ্বীপে কনফারেন্স সেন্টার নির্মাণের প্রয়োজন আছে। তবে পরে আর তা নির্মিত হয়নি। চীনের প্রভাবশালী আবাসন ব্যবসায়ী অং লাপ সেংকে এই দুর্নীতি মামলার প্রধান আসামি করা হয়েছে। এএফপি