অভিযুক্ত মেনেন্ডেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবার্ট মেনেন্ডেজ
রবার্ট মেনেন্ডেজ

যুক্তরাষ্ট্রের বৈদেশিক সম্পর্কবিষয়ক সিনেট কমিটি থেকে সাময়িকভাবে সরে দাঁড়িয়েছেন ডেমোক্রেটিক দলের শীর্ষস্থানীয় আইনপ্রণেতা রবার্ট মেনেন্ডেজ। তাঁর সহযোগী দুই সিনেটর গত বুধবার এ কথা জানিয়েছেন। দুই বছরব্যাপী তদন্তের পর বুধবার মেনেন্ডেজের বিরুদ্ধে দুর্নীতি, মিথ্যা বিবৃতি এবং ঘুষ লেনদেনসহ ১৪টি অভিযোগ আনা হয়েছে। পুনর্নির্বাচিত হওয়ার প্রচার অভিযানে বড় অঙ্কের অর্থ দিয়েছিলেন—এমন একজন বন্ধুর সঙ্গে মেনেন্ডেজের যোগাযোগের বিষয়টি নিয়ে তদন্ত হয়েছে। নিজের নির্বাচনী প্রচার অভিযানের প্রয়োজনে মেনেন্ডেজ ওই বন্ধুর কাছ থেকে প্রায় সাড়ে সাত লাখ ডলার নেন বলে অভিযোগ করা হয়।
ঘুষ নেওয়ার অভিযোগ আদালতে প্রমাণিত হলে নিউজার্সির এ সিনেটরকে ১৫ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। সাংবাদিকদের কাছে ক্ষোভ প্রকাশ করে মেনেন্ডেজ বলেন, ‘আমি ক্ষুব্ধ। কারণ, বিচার বিভাগের কৌঁসুলিরা বন্ধুত্ব এবং দুর্নীতির প্রভেদ করতে জানেন না।’
রয়টার্স