অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সমাবেশে পুলিশের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টার সময় আটক এক ব্রিটিশ নাগরিকের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। ২০ বছর বয়সী ব্রিটিশ তরুণ মিশেল স্ট্যানফোর্ডের বিরুদ্ধে সরকারি কর্মচারীর কাজে বাধা দেওয়া এবং বেআইনি অস্ত্র বহনের অভিযোগ আনা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। ধরা পড়ার পর ওই যুবক জানান, ট্রাম্পকে হত্যা করার উদ্দেশ্যেই তিনি ওই সভায় আসেন।
রয়টার্স