অভিষেকে থাকবেন ক্লিনটন দম্পতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তাঁর হেরে যাওয়া প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন ও হিলারির স্বামী সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। জর্জ ডব্লিউ বুশ ও তাঁর স্ত্রী লরাও ইতিমধ্যে ওই অনুষ্ঠানে অংশ নেওয়ার পরিকল্পনার কথা ঘোষণা করেছেন। আগামী ২০ জানুয়ারি ক্যাপিটল হিলে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প।