অরেগন যাবেন ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের অরেগন অঙ্গরাজ্যের একটি কলেজে বন্দুকধারীর গুলিতে হতাহত ব্যক্তিদের স্বজনদের সঙ্গে দেখা করবেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এ জন্য আগামী শুক্রবার অরেগন যাবেন তিনি। এদিকে হত্যাকাণ্ডের পর গত সোমবার কলেজ খুলেছে। তবে এ সপ্তাহে কোনো ক্লাস হবে না। ১ অক্টোবর স্থানীয় সময় সকালে রোজবার্গে উম্পকুয়া কমিউনিটি কলেজে ঢুকে এক অস্ত্রধারী নয়জনকে গুলি করে হত্যা করে। একপর্যায়ে পুলিশ তাঁকে কোণঠাসা করে ফেলে। তখন ওই অস্ত্রধারী আত্মহত্যা করেন।
এএফপি