অরেগনে সহিংস বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অরেগনের পোর্টল্যান্ডে এক বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। ছবিটি গতকাল বৃহস্পতিবার তোলা। ছবি: রয়টার্স
অরেগনের পোর্টল্যান্ডে এক বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। ছবিটি গতকাল বৃহস্পতিবার তোলা। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের অরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ডে ডোনাল্ড ট্রাম্প-বিরোধী বিক্ষোভ সহিংস রূপ নিয়েছে। নবনির্বাচিত এই প্রেসিডেন্টের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ দ্বিতীয় দিনে গড়িয়েছে।
বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, পোর্টল্যান্ডে হাজারো মানুষ সড়কে নেমে বিক্ষোভ করে। দ্বিতীয় দিনের বিক্ষোভ চলাকালে দোকানপাট ও গাড়ির কাচ ভাঙচুর করা হয়। এই বিক্ষোভকে দাঙ্গা হিসেবে ঘোষণা করেছে পুলিশ।
বিক্ষোভকারীরা পটকাজাতীয় জিনিস ছুড়েছে। ময়লার একটি বড় পাত্রে আগুন দিয়েছে।
ট্রাম্পের অপ্রত্যাশিত বিজয় মার্কিন নাগরিকদের একাংশকে গভীরভাবে হতাশ করেছে। সেই হতাশা পরিণত হয়েছে প্রতিবাদে। গত বুধবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে প্রতিবাদ মিছিল হয়। গতকাল বৃহস্পতিবারও দেশটির বিভিন্ন শহরে ট্রাম্প-বিরোধী বিক্ষোভ হয়।