অর্থনীতিবিদ ও লেখক মাহফুজুর রহমানের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশিষ্ট অর্থনীতিবিদ ও সুসাহিত্যিক মাহফুজুর রহমান।
বিশিষ্ট অর্থনীতিবিদ ও সুসাহিত্যিক মাহফুজুর রহমান।

বিশিষ্ট অর্থনীতিবিদ ও সুসাহিত্যিক মাহফুজুর রহমান গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মারা গেছেন। তিনি শ্বাসযন্ত্র ও যকৃতের ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।

মাহফুজুর রহমান দুই যুগের বেশি সময় জাতিসংঘের সদর দপ্তরে জ্যেষ্ঠ অর্থনীতিবিদ হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি জাতিসংঘের বাৎসরিক প্রকাশনা, ওয়ার্ল্ড ইকোনমিক সার্ভের প্রণয়ন শাখার প্রধানের দায়িত্বপালন করেন। বিশ্ব অর্থনীতির বিভিন্ন প্রশ্নে ইংরেজিতে তাঁর একাধিক গ্রন্থ রয়েছে। বাংলা সাহিত্যেও তাঁর প্রকাশ ছিল বহুমুখী।

‘কত ঘরে দিলে ঠাঁই’ নামক স্মৃতিকথার জন্য ২০১৩ সালে তিনি বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার অর্জন করেন। বাংলাদেশের জানা অজানা ফুল নিয়েও ‘বাংলার ফুল’ নামে তাঁর সচিত্র গ্রন্থ রয়েছে। চাকরি থেকে অবসর নেওয়ার পর তিনি ধ্রুপদি সংগীতে আগ্রহী হয়ে ওঠেন এবং শিক্ষা নেন।

১৯৩৫ সালে নওগাঁয় জন্ম নেন মাহফুজুর রহমান। পরিবার বলছে, নিউইয়র্কে তাঁকে দাফন করা হবে।