অর্থনৈতিক উপদেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমানে যুক্তরাষ্ট্রে কর্মরত অর্থনীতিবিদ অরবিন্দ সুব্রামানিয়ান ভারত সরকারের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা হতে পারেন। তাঁর মনোনয়ন এখন মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষায় আছে। সুব্রামানিয়ান যুক্তরাষ্ট্রের পিটারসন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল ইকনোমিকসের জ্যেষ্ঠ ফেলো। তাঁকে নিয়োগ দেওয়া হলে সাম্প্রতিক সময়ে ভারতের গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী পদে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ হিসেবে নিয়োগ পাওয়া দ্বিতীয় ব্যক্তি হবেন তিনি। অরবিন্দ সুব্রামানিয়ান আইএমএফ ও বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) চাকরি করেছেন।
রয়টার্স