অর্ধ শতাব্দী পর স্বাভাবিক সম্পর্কের পথে যুক্তরাষ্ট্র-কিউবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো। ছবি: ফাইল ছবি
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো। ছবি: ফাইল ছবি

পঞ্চাশ বছর পর স্বাভাবিক সম্পর্কের পথে হাঁটতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও কিউবা। কূটনৈতিক সম্পর্ক পুনস্থাপনের জন্য দুই দেশের নেতারা আলোচনায় বসতে যাচ্ছেন।
মার্কিন কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
বিবিসি জানিয়েছে, মার্কিন কর্মকর্তারা বলেছেন কয়েক মাসের মধ্যে তাঁরা কিউবার রাজধানী হাভানায় দূতাবাস খোলার কথা ভাবছেন।
দুই দেশের মধ্যে সম্পর্ক পুনস্থাপনের উদ্যোগের বিষয়টি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো যৌথভাবে ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে। একটি চুক্তির আওতায় এই দুই দেশ সম্প্রতি বন্দী বিনিময় করে। এরই ধারাবাহিকতায় কূটনৈতিক সম্পর্ক জোরদার করা হচ্ছে বলে মনে করা হচ্ছে।