অলৌকিকভাবে বেঁচে গেল শিশুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যে দুর্ঘটনার শিকার হয়ে একটি গাড়ি নদীতে পড়ে যায়। নদীতে ১৪ ঘণ্টা ভাসার পর গাড়িতে থাকা দেড় বছরের এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে চালকের আসনে থাকা শিশুটির মা লিন গ্রোসবিক (২৫) মারা গেছেন। খবর বিবিসির।

গত শনিবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় স্প্যানিস ফর্ক নদীতে ভাসমান ওই গাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পানির ওপরে গাড়িতে শিশুটিকে দুলতে দেখে এক জেলে সতর্কসংকেত দেন। এরপর পুলিশের তিনজন সদস্য ও দমকল বাহিনীর চার সদস্য নদী থেকে ওই মা ও শিশুকে উদ্ধার করেন।

উদ্ধারের পর শিশুটিকে দ্রুত সল্টলেক সিটির হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা সংকটাপূর্ণ থেকে উন্নত হয়ে এখন স্থিতিশীল বলে জানানো হয়েছে। তবে মেয়েশিশুটির নাম জানা যায়নি।

গত শুক্রবার রাতে সিমেন্টবাহী একটি গাড়ির ধাক্কায় ওই গাড়ি নদীতে পড়ে যায়।