অসহায় তারার রোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রিক উপকথার বীরের মতো, নিজেকে পরম

পরাক্রমশালী ভাবি বারবার,
“অ্যানসিয়েন্ট ম্যারিনারে”র বৃদ্ধ্ব নাবিকের মতো,
জ্বল জ্বল করা চোখ দিয়ে,
সম্মোহিত করি বিশ্ব চরাচর।
ইউলিস, রাবন কিংবা মহাবীর অর্জুন,
আমার পেশিতে আছে সকলের সম্মিলিত গুণ।
গ্রহ, উপগ্রহ, ছায়াপথ, নক্ষত্র পুঞ্জের ভেতর দিয়ে হেঁটে যাই,
সীমাহীন বিশ্বাস নিয়ে ।
আসমুদ্র হিমাচল এখন আমার, শুধুই আমার।
এ রকম বিশ্বাস পোষে কাটালাম কয়েক হাজার বছর। অতপর ...
মেঘের আড়াল থেকে যুদ্ধ ঘোষণা করে মেঘনাদ,
অদৃশ্য মেঘনাদ তীর ছোড়ে, অতি সাধারণ তীর,
নিরাকার, ভয়ংকর, নিস্পৃহ ক্ষমতা অসীম।
এক মহাদেশ থেকে অন্য মহাদেশে, এক মহা সমুদ্র
থেকে অন্য মহাসমুদ্রে,
চন্দ্র পৃষ্ট ফুঁড়ে যে আমি, সূর্যের উত্তাপকে সহনীয়
করে এগিয়ে যাচ্ছিলাম,
অসহায়, বিপন্ন, বিষণ্ন হয়ে,
ভূগ্রামে শুধু শুধু হাহাকার ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে আমার।
নিস্তব্ধ পৃথিবীতে আজ অসহায় তাঁরার রোদন,
টর্পেডো-বিকল আজ, ডিঙি বেয়ে সমুদ্র জয়ের করেছি বোধন।