অসহায়দের পাশে 'গৃহহীন' ভিক্টর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভিক্টর রিবেরা
ভিক্টর রিবেরা

গৃহহীন থেকে সেবামূলক প্রতিষ্ঠান সোশ্যাল সার্ভিস গ্রুপ প্যারেন্ট হাউজিং নেটওয়ার্ক নামক প্রতিষ্ঠানের মালিক হয়েছেন ব্রঙ্কসের বাসিন্দা ভিক্টর রিবেরা। অর্থাভাবে জীবনের সঙ্গে অনেক সংগ্রাম করতে হয়েছে তাঁকে। অর্ধাহারে অনাহারে দিন কাটাতে হয়েছে।
লেখাপড়া না জানা ভিক্টর রিবেরা বলেন, অপরাধ কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে অনেক দিন তিনি কারাবন্দী ছিলেন। নিজের জীবনের অভিজ্ঞতা থেকে গরিব মানুষের কষ্ট উপলব্ধি করতে পারেন। তাই কারামুক্তির পর থেকে অসহায় মানুষের সাহায্যের জন্য চেষ্টা শুরু করেন। কিছুদিনের মধ্যেই সাফল্য অর্জন করতে সক্ষম হন তিনি।
ইদানীং ক্ষুধার্ত মানুষকে বিনা মূল্যে গরম-গরম খাবার পরিবেশন করার জন্য ম্যানহাটনে ইস্ট ৮৫ এবং ৮৬ স্ট্রিট মধ্যবর্তী স্থানে লিভিং আর্ম স্যুপ কিচেন খুলেছেন, যাতে করে অসহায় দরিদ্র মানুষ, যাদের খাবার কিনে খাওয়ার সামর্থ্য নাই তারা সেখানে ২ বেলা খেতে পারে।
সপ্তাহের মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার দোকানটি খোলা থাকবে। তা ছাড়া প্রতি সপ্তাহে ২০০টি খাবারের প্যাকেট বিভিন্ন জায়গায় বিনা মূল্যে বিতরণ করবেন বলে জানিয়েছেন। তাঁর এই মহান উদ্যোগের জন্য সিটি কাউন্সিলসহ অনেকেই আর্থিক সহযোগিতায় এগিয়ে এসেছেন।