অস্ত্র দেওয়ার আহবান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তা জেনারেল মার্টিন ডেম্পসি বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মূল লক্ষ্য হলো ন্যাটোর ভাঙন ধরানো। যুক্তরাষ্ট্রের উচিত এখনই ইউক্রেনকে প্রাণঘাতী অস্ত্র সহায়তা দেওয়া, যাতে দেশটি রুশপন্থী বিদ্রোহীদের মোকাবিলা করতে পারে। গত মঙ্গলবার সিনেট শুনানিতে তিনি এ কথা বলেন। ডেম্পসি বলেন, ‘আমি মনে করি, ইউক্রেনকে প্রাণঘাতী অস্ত্র সরবরাহের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এখনই সময়।’ যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই ইউক্রেনকে ১০ কোটি ডলার মূল্যের প্রাণঘাতী নয়, এমন অস্ত্র সহায়তা দিয়েছে। টাইম