অ্যাপলের সহযোগিতা ছাড়াই আইফোন খুলবে এফবিআই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের স্যান বার্নার্ডিনোতে গত বছরের সন্ত্রাসী হামলাকারী সৈয়দ রিজওয়ান ফারুকের আইফোনের তথ্য পেতে এর নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলের সহযোগিতা নিচ্ছেন না গোয়েন্দারা। মার্কিন সরকার গত সোমবার বলেছে, ওই আইফোন সেটের তথ্য পেতে একটি উপায় তারা বের করেছে।
সন্ত্রাসী হামলার পর পুলিশের গুলিতে নিহত রিজওয়ানের মুঠোফোন থেকে তথ্য বের করতে সহায়তার জন্য মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফবিআই) অ্যাপলকে তাগিদ দিয়ে আসছিল। অ্যাপল তাতে অস্বীকৃতি জানায়। বিষয়টি আদালত পর্যন্ত যায়।
গত রোববার সরকারি কৌঁসুলিরা আদালতকে জানান, এফবিআইয়ের কাছে ‘বাইরের একজন’ রিজওয়ানের ফোন থেকে তথ্য বের করার সম্ভাব্য পদ্ধতি বাতলে দিয়েছেন।