অ্যারিজোনায় আকস্মিক ঢলে ৬ শিশুসহ নিহত ৯
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যারিজোনার মধ্যাঞ্চলে ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক ঢলে নয়জন নিহত হয়েছেন। এ ছাড়া নিখোঁজ রয়েছেন আরও একজন। গত রোববার অ্যারিজোনা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
ভারী বর্ষণের কারণে মধ্য অ্যারিজোনায় গত শনিবার আকস্মিক এ ঢল নেমে আসে। ওই দিন বিকেলে পেসন এলাকার পাহাড়ি হ্রদ কোল্ড স্প্রিংয়ের কাছ দিয়ে নেমে আসে আকস্মিক পাহাড়ি ঢল। গিলা কাউন্টির শেরিফ কার্যালয়ের সার্জেন্ট ডেভিড হরনাং সিএনএনকে জানান, নদীর কাছে ঘুরতে যাওয়া এক পরিবারের ১৪ সদস্য আকস্মিক ঢলে ভেসে গেছে। এর মধ্যে চারজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। একজন এখনো নিখোঁজ রয়েছেন। নিহত নয়জনের মধ্যে ছয়জনই শিশু, যাদের বয়স ২ থেকে ১৩ বছরের মধ্যে।
আকস্মিক নেমে আসা এ ঢল ইস্ট ভার্ডি নদীর দিকে ভাসিয়ে নিয়ে গেছে বহু মানুষকে। নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে পেসন অগ্নি নির্বাপণ অধিদপ্তর।