অ্যাসাইলাম প্রার্থীদের ওয়ার্ক পারমিট না দেওয়ার প্রস্তাব অবৈধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেসের ভারপ্রাপ্ত পরিচালক কুসিনেলির নিয়োগ অবৈধ ছিল। তাই তাঁর জারি করা সব ইমিগ্রেশন বিধি আইনত বৈধ নয় বলে মন্তব্য করেছেন আইন বিশেষজ্ঞরা।
গত সপ্তাহে একটি ফেডারেল কোর্ট আদেশ দিয়েছেন, কেন কুসিনেলির ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে নিয়োগ ফেডারেল ভেকেন্সিস রিফর্ম এক্সকে লঙ্ঘন করে দেওয়া হয়েছে। কারণ কুসিনেলি বৈধভাবে পরিচালকের অ্যাসিস্ট্যান্ট ছিলেন না। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুবাদে ইমিগ্রেশন বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক পদে নিয়োগ পেয়ে তিনি অনধিকার চর্চা করে বিভিন্ন আদেশ জারি করেন। এসব আদেশের মধ্যে অ্যাসাইলামের আবেদনকারীদের ওয়ার্ক পারমিট না দেওয়ার প্রস্তাব একটি। এখন তাঁর নিয়োগ অবৈধ ঘোষিত হওয়ায় তাঁর জারি করা কোনো বিধিই কার্যকর হবে না।
ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার কেরি ল’ স্কুলের অধ্যাপক সারাহ পাওলেটি মনে করেন, যেসব পলিসি কুসিনেলির নামে জারি করা হয়েছে, তার সবই অবৈধ। কারণ তাঁর নিয়োগই অবৈধ ছিল। তিনি বলেন, যেসব পলিসি কুসিনেলির জারি করা এবং প্রস্তাবিত সব খুঁজে বের করে বাতিল করতে হবে।
ইউএস ডিস্ট্রিক্ট জজ রেডলফ মস কুসিনেলির নিয়োগকে খারিজ করে দিয়ে যেসব অ্যাসাইলাম আবেদনকারীদের অ্যাটর্নির সঙ্গে পরামর্শের সময় কমিয়ে দেওয়া হয়েছে তা বৈধ নয় বলে মন্তব্য করেন। আইনজীবীরা কুসিনেলির অন্যান্য প্রস্তাব বা জারি করা বিধির কী হবে জানতে চাইলে, জজ জানান সবকিছুই অবৈধ বলে গণ্য হবে।
তবে হোমল্যান্ড সিকিউরিটির ভারপ্রাপ্ত সচিব চাড ওলক এ আদেশের বিরুদ্ধে আপিল করবেন বলে জানান। ২০১৯ সালে ইউএসসি আইএস ডিরেক্টর লি ফ্রান্সিস কিসেনা পদত্যাগ করলে প্রথম অ্যাসিস্ট্যান্ট ডেপুটি ডিরেক্টর মার্ক কওম্যানের ভারপ্রাপ্ত পরিচালক হওয়ার কথা থাকলেও সেখানে প্রেসিডেন্ট ট্রাম্প বেআইনিভাবে কুসিনেলিকে বহাল করেন। এভাবেই ট্রাম্প কৌশলে আমেরিকায় দীর্ঘদিনের সুপ্রতিষ্ঠিত ইনস্টিটিউট ধ্বংস করতে চেয়েছেন।