অ্যাসাঞ্জের প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুলিয়ান অ্যাসাঞ্জ
জুলিয়ান অ্যাসাঞ্জ

আলোচিত ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ রাশিয়ার হ্যাকিংয়ের প্রমাণ দিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে সাহায্যের প্রস্তাব দিয়েছেন। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ সম্প্রতি দাবি করে, রাশিয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করেছে যার আংশিক কারণ ডোনাল্ড ট্রাম্পকে জিততে সাহায্য করা। অ্যাসাঞ্জ এর আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, মস্কো ওই হ্যাকিংয়ের জন্য দায়ী নয়। উইকিলিকস এক টুইটে বলেছে, ‘ওবামা যদি রাশিয়ার বিরুদ্ধে অভিযোগকে বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরতে চান, তাহলে তাঁর উচিত পুতিন-সংক্রান্ত নথিপত্রগুলোকে আমাদের মান অনুযায়ী পরীক্ষা করে দেখতে উইকিলিকসের কাছে হস্তান্তর করা।’
ডেকান ক্রনিকল