অ্যাসাল নিউজার্সি চ্যাপ্টারের ফোন ব্যাংকিং ও বোর্ড মিটিং অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার-অ্যাসাল নিউজার্সি চ্যাপ্টারের ফোন ব্যাংকিং ও বোর্ড মিটিংয়ে উপস্থিত সংগঠনের সদস্যরা
অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার-অ্যাসাল নিউজার্সি চ্যাপ্টারের ফোন ব্যাংকিং ও বোর্ড মিটিংয়ে উপস্থিত সংগঠনের সদস্যরা

যুক্তরাষ্ট্রে দক্ষিণ এশীয় প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠার সংগঠন অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার-অ্যাসাল নিউজার্সি চ্যাপ্টারের ফোন ব্যাংকিং ও বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়েছে গত ৩০ শে অক্টোবর সোমবার। ৭ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে নিউজার্সির গভর্নর, আটলান্টিক সিটি মেয়রসহ অন্যান্য ডেমোক্র্যাট প্রার্থীদের সমর্থনে আটলান্টিক সিটির মি. স্টেক রেস্টুরেন্টে ফোন ব্যাংকিং করে অ্যাসাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসাল এনজে বোর্ড অব ট্রাস্টি চেয়ার জাহাঙ্গীর কবির এবং পরিচালনায় ছিলেন ফারুক হোসেন। অ্যাসাল-এর প্রতিষ্ঠাতা এবং ন্যাশনাল কমিটির প্রেসিডেন্ট লেবার ইউনিয়ন লিডার মাফ মিসবাহ উদ্দীন, ন্যাশনাল কমিটির সেক্রেটারি করিম চৌধুরী, করেসপন্ডিং সেক্রেটারি জেড মাতালনসহ ডেমোক্র্যাট প্রার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। তাঁরা আটলান্টিক সিটি ও এর নিকটবর্তী শহর জুড়ে দক্ষিণ এশীয় ভোটারদের আহ্বান জানান ডেমোক্র্যাট প্রার্থীদের ভোট দেওয়ার জন্য।