অ্যাসাল নিউজার্সি চ্যাপ্টারের সভা অনুষ্ঠিত

অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার (অ্যাসাল) নিউজার্সি চ্যাপ্টারের সভা অনুষ্ঠিত হয়েছে। আটলান্টিক সিটির একটি ভেন্যুতে ৫ ডিসেম্বর সন্ধ্যায় এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জাহাঙ্গির কবির, আবদুর রফিক, আকবর হোসাইন, কাজল বাড়ৈ, চিমন ভাই প্যাটেল, দিলীপ প্যাটেল, রামায়লাল প্যাটেল, অশোক শাহ, রওশনউদদীন, ঊরমিয়া বেগম, বীণা ভাসানে, চেতন ঝা, অতুল প্যাটেল, সৈয়দ শহীদ, মো. মশিউল মামুন, আমিনুর রহমান, জয়দেব কর্মকার, সুব্রত চৌধুরী প্রমুখ।
সভার শুরুতে সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত ছিটটু ভাই প্যাটেলের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে সংগঠনের সহসভাপতি সুব্রত চৌধুরীকে গত পাঁচ নভেম্বর অনুষ্ঠিত আটলান্টিক সিটি স্কুল বোর্ড নির্বাচনে বিজয়ী হওয়ায় অভিনন্দন জানান নেতৃবৃন্দ।
সভায় ১৪ ডিসেম্বর নিউইয়র্কে অনুষ্ঠেয় অ্যাসালের কেন্দ্রীয় কমিটির জাতীয় কনভেনশন সফল করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়। উক্ত কনভেনশনে সংগঠনের কর্মকর্তাদের ব্যাপকভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
সভায় আলোচকেরা অ্যাসালের কার্যক্রমে গতি আনার লক্ষ্যে বিভিন্ন সুপারিশ পেশ করেন এবং তারই আলোকে সভায় বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। পরে সংগঠনের সভাপতির ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।