অ্যাসাল ব্রঙ্কস চ্যাপ্টার কমিটির বর্ণাঢ্য অভিষেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিষেক অনুষ্ঠানে অ্যাসাল নেতৃবৃন্দের সঙ্গে আমন্ত্রিত অতিথিরা
অভিষেক অনুষ্ঠানে অ্যাসাল নেতৃবৃন্দের সঙ্গে আমন্ত্রিত অতিথিরা

অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার (অ্যাসাল) ব্রঙ্কস চ্যাপ্টারের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্কে ব্রঙ্কসের একটি ভেন্যুতে ২৪ আগস্ট সন্ধ্যায় অ্যাসালের প্রতিষ্ঠাতা ও ন্যাশনাল কমিটির প্রেসিডেন্ট লেবার ইউনিয়ন লিডার মাফ মিসবাহ উদ্দীন ব্রঙ্কস চ্যাপ্টারের ৭৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটিকে শপথবাক্য পাঠ করান।

ব্রঙ্কস চ্যাপ্টারের নবনির্বাচিত প্রেসিডেন্ট সৈয়দ তাহমীদুল হকের সভাপতিত্বে এবং নবনির্বাচিত সেক্রেটারি মোজাম্মেল হোসেন মুরাদের পরিচালনায় বর্ণাঢ্য এ অভিষেক অনুষ্ঠানে অ্যাসালের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মাফ মিসবাহ উদ্দীন ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আসন্ন নির্বাচনে নিউইয়র্ক ডিস্ট্রিক্ট ১৫ থেকে ইউএস কংগ্রেসম্যান প্রার্থী মাইকেল ব্ল্যাক, অ্যাসাল ন্যাশনাল কমিটির উইমেন্স কমিটির চেয়ার শাহানা বেগম, ব্রঙ্কস চ্যাপ্টারের নবনির্বাচিত করেসপন্ডিং সেক্রেটারি এমডি আলাউদ্দিন, ট্রেজারার মো. বশির মিয়া, নারী নেত্রী জোবায়দা রোজি প্রমুখ।

অনুষ্ঠানে মাফ মিসবাহ উদ্দীন বলেন, ‘আমেরিকায় দক্ষিণ এশীয়দের বিভিন্ন ক্ষেত্রে ক্ষমতায়নসহ কমিউনিটি ও মূলধারার মধ্যে সেতুবন্ধন রচনায় কাজ করছে অ্যাসাল। মূলধারার স্থানীয় ও জাতীয় নির্বাচনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে অ্যাসাল। বিগত নির্বাচনগুলোতে অ্যাসাল সমর্থিত প্রায় সব প্রার্থীই বিজয়ী হয়েছেন। অ্যাসাল অভিবাসী কমিউনিটির স্বার্থে কাজ করে, যা আগামীতেও অব্যাহত থাকবে।

মাইকেল ব্ল্যাক অ্যাসালের কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, দক্ষিণ এশীয় কমিউনিটিকে শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সংগঠনটি। তিনি আসন্ন নির্বাচনে নিউইয়র্ক ডিস্ট্রিক্ট ১৫ থেকে ইউএস কংগ্রেসম্যান প্রার্থী হিসেবে অ্যাসালের সার্বিক সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে অ্যাসাল ব্রঙ্কস চ্যাপ্টারের অভিষিক্ত কর্মকর্তারা হলেন প্রেসিডেন্ট সৈয়দ তাহমীদুল হক, নির্বাহী ভাইস প্রেসিডেন্ট মাসুদ রহমান, সেক্রেটারি মোজাম্মেল হোসেন মুরাদ, করেসপন্ডিং সেক্রেটারি এমডি আলাউদ্দিন, কোষাধ্যক্ষ মো. বশির মিয়া, প্রেসিডেন্ট ইমেরিটাস আবু শাকুর, নির্বাহী পরিচালক মো. নাসির মিয়া, উইমেন্স কমিটি চেয়ার মমতা আহমেদ, সাংগঠনিক পরিচালক ইব্রাহিম বারো ভূঁইয়া, অভিবাসন পরিচালক মোহাম্মদ ফরিদুল ইসলাম খান ও পলিটিক্যাল অ্যাকশন ডাইরেক্টর আবু নোমান রহমান।

কমিটিতে ভাইস প্রেসিডেন্ট হিসেবে রয়েছেন মোহাম্মদ নুরুল আমিন, মোহাম্মদ সামাদ মিয়া, মোহাম্মদ সালাহ উদ্দিন, আনোয়োর চৌধুরী, খলিলুর রহমান, আনোয়ার চৌধুরী, আদিল মোহাম্মদ সালাহউদ্দিন, শামীম মিয়া, শিহাব উদ্দিন, হাসান আলী, মোহাম্মদ শামসুল ইসলাম, মো. আনোয়ারুল হক, মো. এম রহমান, মো. সাজ্জাদুল ইসলাম, রুমেল সিদ্দিকী, আব্দুল হান্নান, তরিকুল ইসলাম মির্ধা, আবদুর রব, ফয়সাল আহমেদ, শেখ এম আলম, মোহাম্মদ এম আলী, মোহাম্মদ এইচ কবির, বজলুর রহমান, মীর বাশার, মো. আবদুর রহমান, মোহাম্মদ এম রশিদ, মোহাম্মদ ইস্রাফিল, মোহাম্মদ নিশাত, হাবিব ফয়েজী, মোহাম্মদ নূরুল আমিন, মোহাম্মদ নূর ফয়সাল, মোহাম্মদ নুরুন্নবী চৌধুরী, নিলোৎপল সরকার, মেহেদী হাসান ও মীর বাশার।

ট্রাস্টি বোর্ডে রয়েছেন মোহাম্মদ নাজিম উদ্দিন, বেগম নাজমা, রিয়াজ কামরান, শরীফ এম ইসলাম, সাঈম মুনতাকিম, সিরাজ উদ্দিন, খাজা মঈনুদ্দিন ও মোহাম্মদ এইচ কবীর। উইমেন্স কমিটিতে রয়েছেন মমতা আহমেদ, বেগম নাজমা, নাদিরা তরাফদার, কাজী ফাহমিদা ইসলাম, তাহমিনা মিয়া, শাহিদা নাহার, নাসরিন খায়ের, দীমুথু রানাসিং, সুলতানা পারভীন, পারভিন্দের কর ও আচিয়া খানম। ইয়ুথ কমিটিতে রয়েছেন ফাহিম রফিক, সাজিদ আবদে মুনিব, ফাতিন নাবিল, সৈয়দ মাহির আদীব, আবুল হায়াত, মো. সাকিব খান, শরীফ উদ্দিন, সৈয়দ শাদাব, শাহেরিন খানম, আকাশ রহমান, সৈয়দ সরোয়ার, নিজুম খান, আদনান শাদাব, রাফীদ আজাদ, হাসিব খান, আবুল হাসনাত ও নাসিফ খান। মেম্বার অ্যাট লার্জ হিসেবে রয়েছেন মোহাম্মদ এনায়েত করিম, কাজী ওবায়েদ উল্লাহ, জাকির চৌধুরী, মোহাম্মদ আসাদুর রহমান, ফারুক এ আহমেদ, মোহাম্মদ পারভেজ ও গোলাম এম তারিক।