অ্যাসালের সম্মেলনে সুব্রত চৌধুরী সংবর্ধিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুব্রত চৌধুরীকে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন অ্যাসালের চেয়ারম্যান মাফ মিসবাহ উদ্দীন
সুব্রত চৌধুরীকে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন অ্যাসালের চেয়ারম্যান মাফ মিসবাহ উদ্দীন

নিউইয়র্কে সংবর্ধিত হলেন বাংলাদেশি-আমেরিকান লেখক ও সাংবাদিক সুব্রত চৌধুরী। আটলান্টিক সিটি স্কুল বোর্ড নির্বাচনে জয়ী হওয়ায় তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়।
১৪ ডিসেম্বর অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবারের (অ্যাসাল) কেন্দ্রীয় সম্মেলনে সুব্রত চৌধুরীর হাতে সংগঠনের চেয়ারম্যান মাফ মিসবাহ উদ্দীন সম্মাননা স্মারক তুলে দেন। নিউইয়র্ক সিটির ম্যানহাটনে ‘টিমস্টারস লোকাল ২৩৭ (২১৬ ওয়েস্ট ১৪ স্ট্রিট)-এ এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সুব্রত চৌধুরীর জন্ম বাংলাদেশের চট্টগ্রামে। ২০১২ সালে অভিবাসীর মর্যাদা নিয়ে তিনি সপরিবারে আমেরিকা আসেন। আটলান্টিক কাউন্টি গভর্নমেন্টের হিউম্যান সার্ভিসেস স্পেশালিস্ট পদে কর্মরত সুব্রত চৌধুরী বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য কমিউনিটির সর্বমহলে বেশ প্রশংসিত। কমিউনিটি সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য ইতিমধ্যে তিনি ইউএস কংগ্রেসম্যান জেফ ভ্যান ড্রিউয়ের কাছ থেকে কংগ্রেসনাল প্রোক্লেমেশন ও নিউজার্সি রাজ্য সিনেটর ক্রিস এ ব্রাউনের কাছ থেকে সিনেট কমেনডেন্স লাভ করেছেন।

সুব্রত চৌধুরী বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টি, অ্যাসাল, সাউথ জার্সি পোয়েটস কালেকটিভ, এনএএসিপি, হিস্পানিক অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থেকে সামাজিক কর্মকাণ্ডে নিজেকে ব্যাপৃত রেখেছেন। তিনি প্রথম আমেরিকান-এশিয়ান হিসেবে সম্প্রতি আটলান্টিক কাউন্টির সংস্কৃতি ও ঐতিহ্য বিষয়ক পরামর্শক পর্ষদের সদস্য পদে আগামী তিন বছরের জন্য নিয়োগ পেয়েছেন।