অ্যাসেম্বলি প্রার্থী ক্রুজের জন্য ফান্ড রাইজিং

স্প্যানিশ বংশোদ্ভূত আমেরিকান স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩৯ প্রার্থী ক্যাথলিনা ক্রুজের জন্য বাংলাদেশিদের উদ্যোগে ফান্ড রাইজিং ও ডিনারের আয়োজন করা হয়েছে। ২৬ নভেম্বর একটি পার্টি সেন্টারে কমিউনিটি অ্যাকটিভিস্ট ফাহাদ সোলায়মানের উদ্যোগে এই ফান্ড রাইজিংয়ের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট লিডার অ্যাটর্নি অ্যাট লার্জ মঈন চৌধুরী, ইমিগ্রান্ট এলডার কেয়ারের সিইও গিয়াস আহমেদ, বারী হোম কেয়ারের সিইও আসিফ বারী টুটুল প্রমুখ।
অনুষ্ঠানে বাংলাদেশিরা ক্যাথলিনা ক্রুজকে তাদের সার্বিক সমর্থন জানান।
ক্যাথলিনা ক্রুজ বলেন, ‘আমি বাংলাদেশের মানুষের প্রতি চির কৃতজ্ঞ। তারা আমাকে যে সম্মান ও সমর্থন দিয়েছেন, তা আমি কোনো দিন ভুলব না। তিনি আরও বলেন, ‘বর্তমান প্রেসিডেন্ট কোনো ইমিগ্রান্ট মানুষকে পছন্দ করেন না। তার অসাংবিধানিক কর্মকাণ্ডের জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তা না হলে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি সবাইকে বরণ করে নিতে হবে।
এ অবস্থায় ডেমোক্রেটিকপ্রার্থীর প্রতি সমর্থন করতে সবার প্রতি আহ্বান জানান ক্রুজ। এ ছাড়া তিনি অভিবাসীদের সব ন্যায্য অধিকার আদায়ে সোচ্চার থাকবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করবেন।