অ্যাস্টোরিয়ায় চিংড়ি রেস্টুরেন্টের উদ্বোধন
নিউইয়র্কের কুইন্স বরোর ব্যস্ত এলাকা অ্যাস্টোরিয়ার স্টেইনওয়েতে উদ্বোধন হয়েছে চিংড়ি রেস্টুরেন্ট। দেশি-বিদেশি ভোজনবিলাসীদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে চিংড়ি রেস্টুরেন্ট। মেইন মেনু, সালাদ, স্টাটার, স্যুপ আর আকর্ষণীয় ডেজার্ট পরিবেশন করা হচ্ছে চিংড়িতে।
সম্প্রতি উদ্বোধন হওয়া এই রেস্টুরেন্ট ভোজন রসিকদের ভিড় বেড়েই চলেছে। এটি জবিহা হালাল এশিয়ান ফিউশন রেস্টুরেন্ট। ৩০-৭৮ স্টেইনওয়ে এই ঠিকানায় যাত্রা শুরু হওয়া চিংড়ি রেস্টুরেন্টটি অনন্য এই কারণে যে, এখানে থাই স্টাইলে হালাল ফিউশন রেস্তোরাঁয় রয়েছেন ৩০ বছরের অভিজ্ঞ শেফ।
শরিয়া বোর্ডের অনুমোদিত ডিস্ট্রিবিউটর থেকে মাংস সংগ্রহ করে অ্যান্টিবায়োটিকমুক্ত পোলট্রি এবং নিজস্ব তত্ত্বাবধানে গুণ ও মান বজায় রেখে চিংড়ি রেস্টুরেন্টে পরিবেশন করা হচ্ছে রসনা বিলাসীদের মজাদার সব খাবার। এমন তথ্য দিয়ে চিংড়ি রেস্টুরেন্ট পরিচালক মঈনুল হক বলেন, ইতিমধ্যে রেস্টুরেন্টের খাবার মূলধারার আমেরিকানদের মধ্যে সাড়া ফেলেছে। খাবারের তালিকায় রয়েছে শ্রিমটেম্পুরা, চিকেন ললিপপ, হোম মেইড মম,স্প্রিং রোল। স্যুপের মধ্যে রয়েছে ওথেনটিক থাই টমিয়াম, ডাম্বলিং স্যুপ, হট অ্যান্ড শাওয়ার স্যুপ। মূল খাবারের তালিকায় রয়েছে সুস্বাদু সিসলিং রেকঅবলেম্ব, ল্যাম্ব, বিফ, সালমন, চিকেনসহ হরেক পদের মজাদার খাবার।
এ ছাড়া থাই ফ্লেবারের নুডলস, ফ্রাইড রাইস, কারি, স্টার ফ্রাই, ফ্রেশ সালাদসহ চমকপ্রদ খাবারের অনেক পদের সমাহার। ডেজার্টের তালিকায় রয়েছে ম্যাংগোলাছি, ফ্রাইডআইসক্রিম, ম্যাঙ্গো স্টিকিরাইস, ক্রিসপিবানানা আইসক্রিমসহ আরও নানা পদের আকর্ষণীয় ডেজার্ট।