আ.লীগ নেতা মতিন আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এম এইচ মতিন
এম এইচ মতিন

নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও জকিগঞ্জ সোসাইটি অব ইউএসএ ইন্‌ক-এর সহ সভাপতি এম এইচ মতিন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
১২ নভেম্বর ম্যানহাটনের মাউন্ট সাইনাই হাসপাতালে এম এইচ মতিন শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি এই হাসপাতালেই হার্টের সমস্যায় চিকিৎসাধীন ছিলেন। এর আগে তাঁর ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য বন্ধু-বান্ধব রেখে গেছেন।
সিলেটের জকিগঞ্জ উপজেলার সন্তান এম এইচ মতিন ব্যক্তিগত জীবনে স্বল্পভাষী ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে নিউইয়র্ক সিটির এস্টোরিয়ায় বাস করছিলেন।
জকিগঞ্জ সোসাইটি অব ইউএসএ ইন্‌ক-এর সাধারণ সম্পাদক ইফজাল আহমেদ চৌধুরী বলেন, এম এইচ মতিন ১২ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে ইন্তেকাল করেন। ১৩ নভেম্বর বাদ জোহর এস্টোরিয়ার আল আমীন জামে মসজিদে জানাজার পর তাঁর মরদেহ লং আইল্যান্ডে ওয়াশিংটন মেমোরিয়াল মুসলিম কবরস্থানে দাফন করা হয়।
শোক প্রকাশ: এদিকে এম এইচ মতিনের মৃত্যুতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদ এক বিবৃতিতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
এ ছাড়া শোক প্রকাশ করেছেন নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, সহসভাপতি শেখ আতিক, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ও কমিউনিটি বোর্ড মেম্বার ফখরুল ইসলাম দেলোয়ার, জকিগঞ্জ সোসাইটি অব ইউএসএ ইন্‌ক-এর সাধারণ সম্পাদক ইফজাল আহমেদ চৌধুরী প্রমুখ নেতারা।