আ.লীগের তিন নেতার মৃত্যুতে মিশিগানে দোয়া মাহফিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দোয়া মাহফিল অনুষ্ঠানের আওয়ামী লীগের নেতা–কর্মীরা
দোয়া মাহফিল অনুষ্ঠানের আওয়ামী লীগের নেতা–কর্মীরা

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ ও দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের আত্মার মাগফিরাত কামনা কামনায় মিশিগানে দোয়া মাহফিল হয়েছে। মহানগর আওয়ামী লীগ, মিশিগান স্টেট যুবলীগ ও ছাত্রলীগ যৌথভাবে এই দোয়ার আয়োজন করে। ২০ জুন স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত এই দোয়া মাহফিলে আমেরিকা,বাংলাদেশসহ বিশ্বের যেসব মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

মাহফিলে দোয়া পরিচালনা করেন মিশিগান মহানগর আওয়ামী লীগের নেতা লুৎফুর রহমান। এতে আরও উপস্থিত ছিলেন মিশিগান মহানগর আওয়ামী লীগের সভাপতি আবদুস শাকুর খান, দলের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সদস্য শাহিদুর রহমান চৌধুরী, মিশিগান মহানগর কমিটির সহসভাপতি সালেহ আহমদ, মাসুদ চৌধুরী, সদস্য আজমল হোসেন, মিশিগান স্টেট শাখার সাংগঠনিক সম্পাদক সাবুল হোসেইন, মিশিগান স্টেট যুবলীগের সভাপতি মোহাম্মদ আজিজ সুমন, সিনিয়র সহসভাপতি সৈয়দ সালেক আহমদ,মোমেন হোসেন, সাধারণ সম্পাদক শেখ বদরুদ্দোজা, যুগ্ম সাধারণ সম্পাদক রুম্মান আহমদ চৌধুরী, দপ্তর সম্পাদক মুকুল খান, প্রচার সম্পাদক তাহমিদ খান, আন্তর্জাতিক সম্পাদক নাহিদ আহমদ চৌধুরী, দপ্তর সম্পাদক জনি দেব, সহসম্পাদক আহমদ আল সুফিয়ান, আনোয়ার হোসেন, সদস্য আবু তাহান, মিশিগান স্টেট ছাত্রলীগের আহ্বায়ক খাজা আফজাল হোসেন, যুগ্ম আহ্বায়ক কাজী মামুন, সদস্য হাসিন হাসনাত, রেজাউল হাসান ও আরিফ আরমান প্রমুখ।