আইএস ওবামা ও হিলারির সৃষ্টি: ট্রাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) উত্থানের জন্য মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তাঁর মেয়াদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। ডেমোক্রেটিক দলের মনোনয়নপ্রত্যাশী হিলারিকে দায়ী করার মধ্য দিয়ে গত শনিবার মিসিসিপি অঙ্গরাজ্যের বিলোক্সিতে নির্বাচনী প্রচারাভিযান চালান তিনি। খবর গার্ডিয়ানের।
ডোনাল্ড ট্রাম্প বলেন, আইএস-নিয়ন্ত্রিত তেলসম্পদ জব্দ করার জন্য তাঁর আহ্বানে ওবামা প্রশাসনের সাড়া দেওয়া উচিত। কিন্তু তা না করে জঙ্গিগোষ্ঠীটিকে বিকাশের সুযোগ দিচ্ছে তারা।