আইএস দমনে যুক্তরাষ্ট্রের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে তৎপরতা আরও জোরদার করতে মিত্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি ইরাকের রামাদিতে জঙ্গিদের বিরুদ্ধে লড়াইরত সরকারি বাহিনীকে আক্রমণে সক্ষম হেলিকপ্টার দিতে চেয়েছে দেশটি। খবর আল-জাজিরার।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশটন কার্টার গত বুধবার কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে এক শুনানিতে অংশ নিয়ে এসব কথা জানান। শুনানিকালে তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও ফ্রান্সের প্যারিসে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে আইএসকে রুখতে মার্কিন সেনাবাহিনীর জোরালো তৎপরতা তুলে ধরেন।