আইএসকে দমাতে মিত্রদের প্রতি আহ্বান ওবামার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাক ও সিরিয়ায় সক্রিয় ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের দমনে আন্তর্জাতিক জোটের জন্য গতকাল শুক্রবার পরিকল্পনার রূপরেখা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
আজ শনিবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, মার্কিন উদ্যোগের বিষয়ে ইউরোপীয় মিত্রদের কাছ থেকে সতর্ক সাড়া এসেছে।
ন্যাটো সম্মেলনে ওবামা বলেন, জঙ্গি মোকাবিলার কৌশলে মধ্যপ্রাচ্যের মিত্রদের যুক্ত করার চেষ্টা করবে যুক্তরাষ্ট্র।
মার্কিন প্রেসিডেন্ট উল্লেখ করেন, ‘কাজটা সহজে হবে না। আমরা সঠিক পথেই ধীরেসুস্থে এগোচ্ছি। আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে যাচ্ছি।’
ওবামা বলেন, ‘আমরা আইএসের চ্যুত ও চূড়ান্তভাবে পরাজিত করতে যাচ্ছি।’
এই যুদ্ধে আঞ্চলিক দেশগুলোকে সংশ্লিষ্ট করার কাজটি নিশ্চিতভাবে জটিল হবে বলে স্বীকার ওবামা।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, আইএসবিরোধী অভিযানে ইরানের সঙ্গে সামরিক সমন্বয়ের কোনো পরিকল্পনা নেই।
ওবামা দাবি করেন, আইএস যে একটি হুমকি সৃষ্টি করেছে, এ ব্যাপারে ন্যাটোর সদস্যরা একমত।
কিন্তু আইএসকে দমাতে মার্কিন উদ্যোগের বিষয়ে বেশ সতর্কভাবে সাড়া দিয়েছে ইউরোপীয় মিত্ররা।