আইএসের বিরুদ্ধে তিন বছর যুদ্ধের ক্ষমতা চান কেরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে তিন বছর মেয়াদি যুদ্ধ পরিচালনা করার ক্ষমতা চেয়েছেন। গত মঙ্গলবার সিনেটে এক শুনানিতে এই আহ্বান জানিয়েছেন কেরি। খবর এএফপির।
উত্তপ্ত বিতর্কে রিপাবলিকান এবং ডেমোক্র্যাট উভয় দলের সদস্যরাই পররাষ্ট্রমন্ত্রীর প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন। জিহাদিদের বিরুদ্ধে অভিযানে নতুন ক্ষমতা চাইলে তা খসড়া প্রস্তাব আকারে সিনেটে পাঠানোর জন্য তাঁরা প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি আহ্বান জানান।
তবে জন কেরি সিনেটের বৈদেশিক সম্পর্কবিষয়ক কমিটিকে বলেন, ‘আমি মনে করি এই বিতর্ক উভয় দলের অংশ গ্রহণে একটি ভোটাভুটির মাধ্যমে শেষ করার ব্যাপারে আমরা একমত হতে পারি। যাতে এটা নিশ্চিত করা যায় যে এটা কোনো নির্দিষ্ট দলের যুদ্ধ নয়।