আইটিপিএফের বনভোজনে প্রবাসীদের মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়াশিংটনে ইনফরমেশন টেকনোলজি প্রোফেশনাল ফোরাম ইউএসএর (আইটিপিএফইউএস) বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ জুলাই ভার্জিনিয়ার ফোহিকবে পার্কে এ বনভোজনের আয়োজন করা হয়। সকাল ১০ থেকে বনভোজন স্থলে ওয়াশিংটন ডিসির বিভিন্ন এলাকা থেকে মানুষ আসতে শুরু করে। দুপুর ১২টা নাগাদ বনভোজন স্থল প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হয়।

বনভোজনে আয়োজনের মধ্যে ছিল সংগঠনের দুই বছর পূর্তি উপলক্ষে কেক কাটা, বালিশ খেলা, শিশুদের বিভিন্ন ক্যাটাগরিতে দৌড় প্রতিযোগিতা, র‍্যাফল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন বদরুল হুদা খান। তিনি বলেন, ‘আইটিপিএফইউএস দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে। শুধু দুই বছর নয়, এই সংগঠনটি দীর্ঘকাল ধরে বেঁচে থাক আমি সেই কামনা করছি। সর্বোপরি সংগঠনটি বাংলাদেশের সার্বিক উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করি।’

ব্যবসায়ী এ জি এম হোসেন বলেন, আইটি সেক্টর একটি গুরুত্বপূর্ণ সেক্টর। আপনাদের এই সংগঠনের কাজ এগিয়ে গেলে কমিউনিটির মানুষ আরও বেশি উপকৃত হবে। তিনি বলেন, আইটিপিএফইউএসের উদ্যোগকে স্বাগত জানাই।

বনভোজনে আরও বক্তব্য দেন বাগডিসির ভাইস প্রেসিডেন্ট ও ব্যবসায়ী রুকসানা পারভিন, গোলাম ফরিদ আখতার, লোন অফিসার শরিফ আহমেদ, হালিদা, সিমা খান, খরসেদ আলম প্রমুখ। কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায়ী মোহাম্মদ মোস্তফা, মোশারফ হোসেন, প্রিয় লাল কর্মকার, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির আখতার হোসেন, ব্যবসায়ী নেসার আহমেদ, বাগডিসির কচি খান, সানি প্রমুখ।

র‍্যাফল ড্রতে প্রথম পুরস্কার, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার দেওয়া হয়। প্রথম পুরস্কার ৫৫ ইঞ্চি স্মার্ট টিভি দেন মর্টগেজ লোন অফিসার শরিফ আহমেদ, দ্বিতীয় পুরস্কার মাইক্রো ওয়েভ, তৃতীয় পুরস্কার জুস মেকার। বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন শিক্ষাবিদ বদরুল হুদা খান ও লোন অফিসার শরিফ আহমেদ। বনভোজনে শুরু থেকে দেশাত্মবোধক গানসহ বিভিন্ন ধরনের গান পরিবেশন করা হয়। স্থানীয় জনপ্রিয় শিল্পীদের মধ্যে গান পরিবেশন করেন অসিম রানা, সিমা খান, তুষার রহমান, মাহিন সুজন। সাউণ্ড সিস্টেম ও পুরো সাংস্কৃতিক অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন উজ্জ্বল হোসেন। অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন তানভির চৌধুরী ও সাংবাদিক জাহিদ রহমান।

বনভোজন পরিচালনায় ছিলেন মোস্তাক হসেন, মো. জাহিদুর রহমান, মো. আবু, মো. হাকিম, মো. সাইফুল ও মো. জামান।

সহযোগিতায় ছিলেন লোন অফিসার শরিফ আহমেদ, ব্যবসায়ী মোহাম্মদ মোস্তফা, রিয়েল্টর মজিবুল হক, মো. সারিকুল ইসলাম, রিয়েল্টর সঞ্জু সাহা, লোন অফিসার তৌফিক মতিন। বনভোজনে মিডিয়া পার্টনার ছিল নিউজবিডিইউএস।