আকস্মিক সফর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জলবায়ু পরিবর্তন-বিষয়ক আন্দোলনের কর্মী সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল গোর ফিলিপাইনের স্মরণকালের অন্যতম ভয়াবহ ঘূর্ণিঝড় হাইয়ানে বিধ্বস্ত শহর টাকলোবান সফর করেছেন। গত শনিবার আকস্মিকভাবে এই সফরে গিয়ে নোবেল বিজয়ী গোর ঘূর্ণিঝড়ে নিহত ব্যক্তিদের গণকবরে মোমবাতি জ্বালান। ২০১৩ সালের ওই ঘূর্ণিঝড়ে বেশ কয়েক হাজার মানুষ মারা যান। জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন ক্লাইমেট রিয়ালিটি টুইটারে আল গোরের এ সফরের বিষয়ে জানায়। ওই ঝড় থেকে বেঁচে যাওয়া স্থানীয় অধিবাসী দেমেত্রিয়া রায়া বলেন, ‘গোরের এই সফরের মাধ্যমে বিশ্ববাসী স্মরণ করতে পারবেন ইয়োলান্দায় কী হয়েছিল।’ স্থানীয় মানুষ হাইয়ানকে ‘ইয়োলান্দা’ বলে।
এএফপি