আগস্টে লোকসংগীত সম্মেলন ও হুমায়ূন লোকজ মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলনে হ‌ুমায়ূন আহমেদের স্ত্রী শাওনসহ (ডানে) অন্য অতিথিরা
সংবাদ সম্মেলনে হ‌ুমায়ূন আহমেদের স্ত্রী শাওনসহ (ডানে) অন্য অতিথিরা

চলতি বছরের ২৭ আগস্ট অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক লোকসংগীত সম্মেলন ও হ‌ুমায়ূন লোকজ মেলা। কুইন্সের উডসাইেড কুইন্স প্যালেসে দিনব্যাপী অনুষ্ঠিত হবে এই মেলা। গত ১৯ জুন উডসাইডের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মেলা ও সম্মেলনের আহ্বায়ক ফার্মাসিস্ট এম আমিনুল্লাহ এ কথা জানান।
সম্মেলনের উদ্বোধক অভিনেত্রী কণ্ঠশিল্পী মেহের আফরোজ শাওন, কো-কনভেনর ফাহাদ সোলাইমান, সদস্যসচিব নুরুল ইসলাম, প্রধান সমন্বয়কারী এ কে এম নুরুল হক ও সমন্বয়কারী আবদুর রহমান, উপদেষ্টা শাহনাওয়াজ, পৃষ্ঠপোষক ব্যবসায়ী মোহাম্মদ হোসাইন সেলিমসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সম্মেলনের প্রধান অতিথি থাকবেন কৃষিবিজ্ঞানী ড. সিদ্দিকুর রহমান, সম্মানিত বিশেষ অতিথি থাকবেন সাবেক সাংসদ ঠিকানা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক এম এম শাহীন। আয়োজকেরা জানান, সম্মেলনে দিনব্যাপী মেলা ছাড়াও থাকবে বাংলাদেশের লোকসংগীত, হ‌ুমায়ূন আহমদের নাটক ও চলচ্চিত্রের ওপর সংগীতানুষ্ঠান, আলোচনা, গুণীজন সংবর্ধনা, কাব্যনাটক, হ‌ুমায়ূন আহমদের ওপর আলোচনা ও শিশু–কিশোর প্রতিযোগিতা।