আচরণগত তথ্য গোপনের অভিযোগ পুলিশের বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাধারণ মানুষের সঙ্গে পুলিশের শক্তি প্রয়োগের তথা আচরণের যথাযথ তথ্য লিপিবদ্ধ না করে গোপন কিংবা কমিয়ে লেখার অভিযোগ উঠেছে নিউইয়র্ক নগর পুলিশ বিভাগের বিরুদ্ধে। ২৮-পৃষ্ঠার একটি বিভাগীয় প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, পুলিশ সাধারণ মানুষকে ধাক্কা দেওয়া, ঘুষি মারা, হস্তচালিত বিশেষ ধরনের যন্ত্র দিয়ে বৈদ্যুতিক শক দেওয়া ও মরিচের গুঁড়া ছোড়ার মতো ঘটনার যথাযথ বিবরণ হয়তো সংশ্লিষ্টদের জানান না এমনকি নথিভুক্তও করেন না।
গ্রেপ্তার-সংক্রান্ত প্রতিবেদন, বন্দীদের জখম ও আঘাত পাওয়ার মতো ঘটনার পরিসংখ্যান নিরীক্ষণ (অডিট) করে এবং অন্যান্য ঘটনা থেকে জানা গেছে, কর্মকর্তারা ভ্রান্তিমূলকভাবে কম্পিউটারে সংরক্ষিত ফরমে ‘হ্যাঁ’ বোধক উত্তরের পরিবর্তে ‘না’ বোধক উত্তরে টিক দিয়েছেন।
পুলিশ বিভাগের ইন্সপেক্টর জেনারেল ফিলিপ কে. উ’রে এক বিবৃতিতে বলেন, পুলিশের শক্তি প্রয়োগের যথাযথ ও বিস্তারিতভাবে বিভিন্ন ঘটনা লিপিবদ্ধ করার ব্যর্থতা বিভাগীয় নীতি উন্নয়ন এবং পরিমার্জনের সুযোগকেই কেবল ব্যাহত করে না, নগরীব্যাপী বিভিন্ন কমিউনিটির মধ্যে পুলিশের গ্রহণযোগ্যতা ও আস্থাকেও ঝুঁকিতে ফেলে।
উ’রের সর্বশেষ উদ্‌ঘাটিত তথ্যের সমালোচনা ২০১৫ সালের নিরীক্ষণেরই ধারাবাহিকতা। ওই বিশেষ প্রতিবেদনেও পুলিশের লাথি মারা থেকে শুরু করে বন্দুকের গুলি ব্যবহারের মতো প্রতিটি শক্তি প্রয়োগের ঘটনার তখন থেকেই কিছুটা উন্নতি হয়েছে। উ’রের জানিয়েছেন, পুলিশ বিভাগ এখনো পুলিশের ওপর যথেষ্ট নিয়ন্ত্রণ স্থাপন করতে পারেনি।
প্রতিবেদনে বলা হয়, কোনো কোনো পুলিশ এখনো ভীতি প্রতিরোধ কিংবা জখম বা আঘাত সংক্রান্ত তথ্য নথিবদ্ধ শেষ করেনি। অন্যরা গ্রেপ্তার করার প্রতিবেদনও তৈরি করেনি। এতে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে, পুলিশ সংশ্লিষ্ট ব্যক্তির বশ্যতা স্বীকারে বলপ্রয়োগ করেছেন।
উ’রের প্রতিবেদনে বর্ণিত সমস্যাগুলোর মধ্যে রয়েছে শক্তির রকম সংক্রান্ত ফরম পূরণ করার ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমার উল্লেখ নেই, যা কী ধরনের ঘটনা ঘটেছে তা নির্ধারণে বিভ্রান্তি সৃষ্টি করে। আর কী ঘটেছিল তার ব্যাখ্যাসূচক বর্ণনাও নেই।