আজ ওবামা-দালাই লামার সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আজ বুধবার হোয়াইট হাউসে তিব্বতের নির্বাসিত আধ্যাত্মিক নেতা দালাই লামার সঙ্গে সাক্ষাৎ করবেন। চীনের বিরোধিতা সত্ত্বেও আজ এই দুই নেতার সাক্ষাৎ হবে বলে বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে জানানো হয়।

খবরে জানানো হয়, হোয়াইট হাউসের ম্যাপ রুমে এই সাক্ষাৎ হবে। নির্বাসিত এই তিব্বতি নেতাকে চীন বরাবরই বিচ্ছিন্নতাবাদী নেতা হিসেবে গণ্য করে আসছে। তবে যুক্তরাষ্ট্র সব সময় বলে আসছে, দালাই লামাকে একজন আধ্যাত্মিক নেতা হিসাবেই দেখে তারা।