আজ কী কী করবেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্পের জন্য বিশেষ দিন আজ। মার্কিন ধনকুবের ট্রাম্প আজ পরাশক্তি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন। বাংলাদেশ সময় রাত ১১টায় প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন তিনি।
ট্রাম্পের দিনের শুরুটা হয়েছে গির্জায় প্রার্থনা করার মাধ্যমে। স্ত্রী মেলানিয়াকে নিয়ে হোয়াইট হাউসের অদূরের গির্জায় গিয়ে প্রার্থনা করেন তিনি। এরপর সস্ত্রীক যান মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসে।
হোয়াইট হাউসে ট্রাম্প ও মেলানিয়াকে স্বাগত জানান বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা। সঙ্গে ছিলেন ফার্স্ট লেডি মিশেল ওবামা। একসঙ্গে কফি পান করেন তাঁরা।
হোয়াইট হাউস থেকে শপথ গ্রহণের অনুষ্ঠানস্থলে যাবেন ট্রাম্প ও মেলানিয়া। সেখানে কিছু আনুষ্ঠানিকতার পর যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি জন রবার্টস শপথবাক্য পাঠ করাবেন ট্রাম্পকে। সেখানে নতুন প্রেসিডেন্ট হিসেবে বক্তব্য দেবেন তিনি। বাকি আনুষ্ঠানিকতা শেষে নতুন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প ন্যাশনাল মলে।
ন্যাশনাল মলে সমর্থকেরা অপেক্ষায় থাকবেন নতুন প্রেসিডেন্টের। তাঁকে সরাসরি দেখবেন সমর্থকেরা। ন্যাশনাল মলের আনুষ্ঠানিকতা শেষে যাবেন নতুন বাড়িতে।