আজকের বিতর্কে অংশ নেবেন না ডোনাল্ড ট্রাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প আজ বৃহস্পতিবার রাতে টিভি চ্যানেল ফক্স নিউজে অনুষ্ঠেয় রিপাবলিকান প্রার্থীদের বিতর্কে অংশ নেবেন না। আইওয়া অঙ্গরাজ্যে গুরুত্বপূর্ণ মনোনয়ন প্রক্রিয়া শুরু হওয়ার আগে এটাই দলটির প্রার্থীদের শেষ বিতর্ক। খবর এএফপির।
গত মঙ্গলবার নির্বাচনী প্রচারাভিযানের সময় সমর্থকদের সরাসরি এই ইঙ্গিত দিয়ে ট্রাম্প প্রথমে বলেন, ‘সম্ভবত, আমি বিতর্কে অংশ নেব না।’ এরপর তার প্রচারকর্মীরা বিবৃতি পাঠিয়ে তা নিশ্চিত করেন।
ফক্স নিউজের চেয়ারম্যান রজার এলস ও সঞ্চালক সাংবাদিক মেগিন কেলির মত হলো, ফক্স নিউজের সঙ্গে ট্রাম্পের দীর্ঘদিনের কলহের জেরেই সম্ভবত এ সিদ্ধান্ত। বিবৃতিতে ট্রাম্প দাবি করেন, ফক্স নিউজের সাংবাদিক মেগিন কেলি তাঁর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট।