আঞ্জুমানে আল ইসলাহর নিউইয়র্ক স্টেট কমিটি গঠিত

আঞ্জুমানে আল ইসলাহর নিউইয়র্ক স্টেটের নতুন কমিটি গঠিত হয়েছে। ২১ সদস্য বিশিষ্ট এই কমিটির সভাপতি হয়েছেন মাওলানা ছুন্নাতুর রহমান ও সাধারণ সম্পাদক হয়েছেন মাওলানা শাহান শাহ ইয়াহইয়া।
৮ জুলাই এস্টোরিয়া গাউছিয়া মসজিদে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে এই কমিটি গঠন করা হয়। অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমানে আল ইসলাহর সাইয়্যেদ সাজেদুল হক। আঞ্জুমানে আল ইসলাহ যুক্তরাষ্ট্র শাখার সহসাধারণ সম্পাদক মাওলানা সাব্বির আহমেদের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিউইয়র্ক স্টেট শাখার সাবেক সভাপতি মাওলানা মুখলেছুর রহমান, মাওলানা মুহাফিজ উদ্দিন প্রমুখ।
কমিটি গঠনের আগে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, যুগের চাহিদার আলোকে ইসলামের প্রকৃত আদর্শকে সমাজে তুলে ধরতে আমাদের আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। এতেই হবে আমাদের সার্থকতা।
নতুন কমিটির সদস্যরা হলেন—সভাপতি মাওলানা ছুন্নাতুর রহমান, সহসভাপতি মাওলানা আশিক আহমেদ খান, আতিকুর হক বেলাল, সাধারণ সম্পাদক মাওলানা শাহান শাহ ইয়াহইয়া, সহসাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সায়েম, সহসাংগঠনিক সম্পাদক নূরুজ্জামান, প্রচার সম্পাদক ক্বারি খালেদ মিয়া, সহপ্রচার সম্পাদক ক্বারি আবিদুজ্জামান, কোষাধ্যক্ষ আবদুর রাজ্জাক, ইয়ুথ অ্যাফেয়ার্স সম্পাদক হাফিজ নজমুদ্দীন, প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা আবদুল কাইয়ূম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক জাহাঙ্গীর ইকবাল, সমাজকল্যাণ সম্পাদক রাজীব আহমেদ, অফিস সম্পাদক নাঈম আকঞ্জী, সদস্য এম এ কাশেম, এনামুল হক, হাফিজ জালালুর রহমান, হাফিজ জমীর আলী, মাহমুদ হোসাইন, আবদুস সালাম।
শেষে নির্বাচন কমিশনারের দোয়ার মাধ্যমে কাউন্সিল অধিবেশনের সমাপ্তি ঘোষণা করা হয়।