আটলান্টা সংগীত বিদ্যালয়ে রবীন্দ্র জন্মজয়ন্তী পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জর্জিয়ার বিভার রুইন রোডের মন্টে কার্লো বলরুমে রবীন্দ্র জন্মজয়ন্তীর অনুষ্ঠান
জর্জিয়ার বিভার রুইন রোডের মন্টে কার্লো বলরুমে রবীন্দ্র জন্মজয়ন্তীর অনুষ্ঠান

প্রবাসে নতুন প্রজন্মের কাছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে চেনানো এবং রবীন্দ্রসংগীতকে রপ্ত করার প্রত্যয়ে জর্জিয়ার আটলান্টা সংগীত বিদ্যালয়ে প্রতিবছরের মতো এবারও উদ্যাপিত হয়েছে রবীন্দ্র জন্মজয়ন্তী।
১৪ মে বিভার রুইন রোডের মন্টে কার্লো বলরুমে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হয় অনুষ্ঠান। ‘ঋতু’ শিরোনামের সাংস্কৃতিক পরিবেশনায় বিদ্যালয়ের শিক্ষার্থীসহ শিল্পী, আবৃত্তিকারেরা রবীন্দ্রনাথের গান, আবৃত্তি, নৃত্য, ঋতুবৈচিত্র্যের আলেখ্যতে অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের পরিচালক রবীন্দ্রসংগীত শিল্পী চন্দ্র শেখর দত্ত। বক্তব্য দেন সাংবাদিক রুমী কবির, খ্যাতিমান উচ্চাঙ্গসংগীত শিল্পী দীপংকর দত্ত।
সংগীত পরিবেশন করেন অশোক সরকার, রোকসানা হক, তাহমিদ রহমান, কাজরী মিত্র, সুভদ্র গুপ্ত, দেবারতি দত্ত, অনিন্দ্য আহসান, দেবাদৃতা গোস্বামী, মাধুরিয়া রুদ্র, ফারাহ মোয়াজ্জেম চৌধুরী ও চন্দ্রশেখর দত্ত। নৃত্য পরিবেশন করেন দমরন্তী রুদ্র, ডোনা পাল ও অনন্যা দাশ। কবিতা আবৃত্তি করেন স্বপন মণ্ডল।
‘ঋতু’র গ্রন্থনা ও ধারা বর্ণনায় ছিলেন চৈতালি দে ও অশোক কর্মকার। বেহালায় ছিলেন অমিতাভ সেন, গিটারে সুরঞ্জিত বন্দ্যোপাধ্যায়, সেতারে এ এইচ আকমল এবং তবলায় অরূপ ধর ও সুমন রুদ্র। শিশুকিশোরদের সংগীত পর্বে অংশ নেয় সুস্মিতা ধর, গোপিকা দাশ, অনন্যা দাশ, মাধুরিয়া রুদ্র প্রমুখ।
অনুষ্ঠান উপস্থাপনা করেন ফারাহ মোয়াজ্জেম চৌধুরী। অনুষ্ঠানের মঞ্চ সজ্জায় ছিলেন সত্যব্রত কর। শব্দনিয়ন্ত্রণে ছিলেন আজিজুল হক। ভিডিও রেকর্ডিংয়ের দায়িত্বে ছিলেন লাবণি হক লাবণ্য। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন আজিজুল হক, মাহবুবুর রহমান ভূঁইয়া ও মারুফ ভূঁইয়া।