ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র, উপস্থাপক ও ব্যবসায়ী নেতা আনিসুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আমেরিকার জর্জিয়া প্রবাসী কবি, লেখক, সাংবাদিক ও সংস্কৃতিসেবীরা।
এসব শ্রেণিপেশার মানুষ এক যৌথ বিবৃতিতে বলেন, ‘আনিসুল হকের মৃত্যুতে জাতি শুধু একজন নগর পিতাকেই হারায়নি, হারিয়েছে গোটা দেশের নগরসভ্যতার একজন স্বপ্নবাজ ত্যাগী পুরুষকে। এই উদ্যমী, সৃজনশীল মনন ও মেধার অধিকারী কর্মঠ মানুষটির অভাব কোনো দিনই পূরণ হওয়ার নয়।’
বিবৃতিদাতারা আরও বলেন, ‘আসুন, প্রয়াত আনিসুল হকের স্বপ্নকে পূরণ করতে তাঁর পরিকল্পিত ঢাকা শহরের অসমাপ্ত কাজগুলো যথাযথভাবে সম্পন্ন করার মধ্য দিয়ে তাঁর প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করি। তাঁর শিল্পী সত্তাকে বিকশিত করি আমাদের তথা উত্তরসূরিদের মধ্যে। সেই সঙ্গে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং প্রাণের গভীর থেকে তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সহমর্মিতা জানাই।’
বিবৃতিদাতারা হলেন কবি গোলাম রহমান, সাংস্কৃতিক সংগঠক রুমী কবির, লেখক মুহাম্মদ আলী মানিক, সাংবাদিক শামসুল আলম, লেখক আবু লিয়াকত হুসেন, সাংবাদিক এম এইচ রাসেল, সাংস্কৃতিক সংগঠক মাহবুবুর রহমান ভূঁইয়া, এম এইচ আকমল, শামীমুল ইসলাম শামীম, গোলাম মহীউদ্দিন, এম মওলা দিলু, মাইসুন মালিহা, মারুফ ভূঁইয়া, গাইডেন হকিন্স, সংগীত শিল্পী চন্দ্র শেখর দত্ত, রমেল খান, মোহসিন হক, শাহীন খন্দকার, তাসলিমা সুলতানা পলি, তানজিনা তৃষা, সৈকত প্রধান, নৃত্য কলা শিক্ষক রিজওয়ানা রুমু প্রমুখ। বিজ্ঞপ্তি