আটলান্টায় বৈশাখী মেলা ২১ এপ্রিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংগীত শিল্পী সামিনা চৌধুরী
সংগীত শিল্পী সামিনা চৌধুরী

আটলান্টায় আরও একটি বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২১ এপ্রিল স্থানীয় বার্কমার হাইস্কুলে বাংলাদেশি-আমেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে এই বৈশাখী আসরে বাংলা নতুন বর্ষ ১৪২৬ বরণ অনুষ্ঠানের পাশাপাশি থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে ঢাকা থেকে আসছেন খ্যাতিমান সংগীত শিল্পী সামিনা চৌধুরী। সঙ্গে থাকবেন স্থানীয় শিল্পী ও কলাকুশলীরা। অনুষ্ঠান শুরু হবে বিকেল ৪টায়, চলবে রাত ১১টা পর্যন্ত।
অনুষ্ঠানে স্থানীয়দের মধ্যে থাকবেন—তাসলিমা সুলতানা পলি, হোসনে আরা বিন্দু, গাইডেন্স হকিন্স, গোলাম মহিউদ্দিন, সৈকত প্রধান, রোমেল খানসহ আরও অনেকে।
সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও থাকবে পান্তা-ইলিশের স্টলসহ নানা মুখরোচক বাঙালি খাবারের স্টল। থাকবে শাড়ি-চুড়ি, লুঙি ও ফতুয়ার স্টলও।